বৃহস্পতিবার, অক্টোবর ২২, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

‘দুর্নীতি এখন ঘরে ঘরে’

দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান মো. বদিউজ্জামান বলেছেন, ‘এমন কোনো জায়গা নেই, যেখানে দুর্নীতি নেই। এখন প্রতিটি ঘরে-ঘরে ও পরিবারেও দুর্নীতি ঢুকে গেছে।’
দুর্নীতি প্রতিরোধে সমাজের সকল স্তরের মানুষের সহযোগিতা কামনা করেছেন তিনি।
রবিবার সকালে ময়মনসিংহ শহরের হোটেল আমীর ইন্টারন্যাশনালে জাস্টিস রিফর্ম এন্ড করাপশন প্রিভেনশন (জেআরসিপি) প্রজেক্ট আয়োজিত ‘দুর্নীতি প্রতিরোধে আমাদের প্রত্যাশা ও করণীয়’ শীর্ষক এক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
জেলা প্রশাসক মুস্তাকীম বিল্লাহ ফারুকী’র সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন দুদকের মহাপরিচালক (প্রতিরোধ ও গবেষণা) ড. মো: শামসুল আরেফিন, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি এ্যাডভোকেট আনিসুজ্জামান খান, দুদক ময়মনসিংহের উপ-পরিচালক মোহাম্মদ আবুল কালাম আজাদ প্রমুখ।
দুদক চেয়ারম্যান বলেন, ‘জনগণের সুবিধা-অসুবিধাগুলো সরাসরি শুনতে এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের জবাবদিহিতা নিশ্চিত করতে সারাদেশেই দুদকের উদ্যোগে গণশুনানির আয়োজন করা হয়ে থাকে।’ তিনি বলেন, ‘শিক্ষার্থীদের মধ্যে দুর্নীতির কুফল তুলে ধরতে হবে।’ এর আগে দুদক চেয়ারম্যান ‘সবাই মিলে গরব দেশ, দুর্নীতি মুক্ত বাংলাদেশ’-স্লোগানে শহরের মুসলিম গার্লস স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীদের শপথ বাক্য পাঠ করান।

এই সংক্রান্ত আরো সংবাদ

গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ

রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন

বাকস্বাধীনতা-সম্মানহানি বিবেচনায় সাইবার আইন সংশোধন: আইনমন্ত্রী

আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বাকস্বাধীনতা নিশ্চিতের পাশাপাশি ব্যক্তির সম্মানহানি যেনবিস্তারিত পড়ুন

‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’

রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন

  • জাতিসংঘ: মধ্যপ্রাচ্য যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে কোটি কোটি মানুষ খাদ্যসংকটে পড়বে
  • ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার
  • ৪৮ ঘণ্টার মধ্যে জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবি গণ অধিকার পরিষদের
  • নুরুল হকের স্বাস্থ্যের খোঁজ নিলেন খালেদা জিয়া
  • যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলায় দুই শিশু নিহত, আহত ১৭
  • গাজায় অনাহারে ২ শিশুসহ ১০ জনের মৃত্যু
  • যুক্তরাষ্ট্রে কমছে বিদেশি শিক্ষার্থী ও সংবাদকর্মীদের ভিসার মেয়াদ
  • সিগারেটের আগুন থেকে দাবানল, সাইপ্রাসের ১০০ বর্গকিলোমিটার বনাঞ্চল পুড়ে ছাই
  • চবিতে ফের স্থানীয়দের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ-ইটপাটকেল নিক্ষেপ, সহ-উপাচার্যসহ আহত ১০
  • রাকসু কার্যালয়ে ছাত্রদলের নেতা-কর্মীদের তালা-ভাঙচুর
  • স্বরাষ্ট্র উপদেষ্টা: অন্তর্বর্তী সরকারের আমলে ১,৬০৪ বার সড়ক অবরোধ হয়েছে
  • কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের রেলপথ অবরোধ