দেওয়ানবাগী পীরের শারীরিক অবস্থা অপরিবর্তিত


নিউমোনিয়ায় আক্রান্ত চিকিৎসাধীন দেওয়ানবাগী পীরের শারীরিক অবস্থা অপরিবর্তিত রয়েছে।
রাজধানীর ইউনাইটেড হাসপাতালের ভর্তি এ পীরের অবস্থা গতকাল শুক্রবার অবনতি হলে আইসিইউতে (ইনটেনসিভ কেয়ার ইউনিট) স্থানান্তর করা হয়।
হাসপাতালের গণমাধ্যম ও জনসংযোগ কর্মকর্তা সাজ্জাদুল রহমান শুভ জানান, হাসপাতালের সিনিয়র কনসালটেন্ট ডা. নাজমুল ইসলাম ও ইকবাল হোসেনের অধীনে আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন দেওয়ানবাগী ‘পীর’। তার শারীরিক অবস্থা অপরিবর্তিত রয়েছে বলেও জানান তিনি। এছাড়াও চিকিৎসকরা সার্বক্ষণিক তাকে পর্যবেক্ষণে রেখেছেন।
উল্লেখ্য, গত ৫ ফেব্রুয়ারি নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন তিনি। পরবর্তীতে শ্বাস-প্রশ্বাসের সমস্যা দেখা দিলে তাকে আইসিইউতে স্থানান্তর করা হয়।
এই সংক্রান্ত আরো সংবাদ


‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’
রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন


জাতিসংঘ: মধ্যপ্রাচ্য যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে কোটি কোটি মানুষ খাদ্যসংকটে পড়বে
মধ্যপ্রাচ্যের যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে বিশ্বজুড়ে আরও কয়েক কোটি মানুষ তীব্রবিস্তারিত পড়ুন


‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলার জন্যবিস্তারিত পড়ুন













