দেয়াল ধ্বসে ২২ জনের মৃত্যু বিয়ের অনুষ্ঠানে
ভারতের জয়পুরে বিয়ের অনুষ্ঠানের সময় দেয়াল ভেঙ্গে অন্তত ২২ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এ ঘটনায় আহত হয়েছে আরও অনেকে।
স্থানীয় পুলিশ বলছে জয়পুরের পশ্চিমাঞ্চলীয় একটি শহর ভারতপুরে সংঘটিত এ ঘটনায় আহতদের মধ্যে অন্তত ১৫ জনের অবস্থা আশংকাজনক।
স্থানীয় গণমাধ্যম বলছে সেখানে একটি বিয়ের অনুষ্ঠান ছিলো। কিন্তু প্রচণ্ড বৃষ্টি ও ঝড়ের কারণে অতিথিরা একটি টিনের ঘরে আশ্রয় নিয়েছিলো এবং এক পর্যায়ে সেই ঘরের দেয়াল ধ্বসে পড়ে।
পরে পুরো ঘরটির নীচেই চাপা পড়ে বিয়েতে আসা অতিথিদের অনেকে।
ওই দেয়ালের পাশে বিয়ের জন্য আনা খাবার মজুদ রাখা ছিলো। আহতদের তাৎক্ষনিক ভাবে বিভিন্ন হাসপাতালে নেয়া হয়েছে।
এই সংক্রান্ত আরো সংবাদ


পাকিস্তানের একাধিক এফ-১৬ ধ্বংসের দাবি করল ভারত
যুদ্ধের প্রায় ১৬ মাস পর পাকিস্তানের একাধিক এফ-১৬ যুদ্ধবিমান ধ্বংসবিস্তারিত পড়ুন


হরমুজে যুক্তরাষ্ট্রের জাহাজে ইরানের হামলা, একাধিক সেনা আহত
হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের সেনা সদস্যদের বহনকারী একটি জাহাজে হামলা করেছেবিস্তারিত পড়ুন


ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা
যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন













