দেশজুড়ে গরু জবাই বন্ধের আবেদন অবশেষে খারিজ করে দিলো ভারতের সর্বোচ্চ আদালত !


গো-হত্যা বন্ধ করার বহুল আলোচিত আবেদন অবশেষে প্রত্যাখ্যান করেছে ভারতের সুপ্রিম কোর্ট। তবে আদালত কোনো রাজ্যের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করবেনা বলেও জানিয়েছে । অর্থাৎ যে সব রাজ্যে এখনো নিষিদ্ধ নয়, সে সব রাজ্যে গবাদি পশুর মাংস বিক্রি চলবে।
দেশটিতে ধর্মীয় উগ্রবাদীদের বিক্ষোভ, দাবী ও নানা প্রচারণার মুখেও আজ শুক্রবার দেশটির সর্বোচ্চ আদালতে এ রায়কে ‘যুগান্তকারী’ উল্লেখ করেছেন মুসলিম নেতারা।
সম্প্রতি ভারতের এক ব্যক্তি দেশজুড়ে গরু জবাই নিষিদ্ধের জন্য আবেদনটি করেছিলেন। ওই আবেদন কার্যকর হলে ১২৫ কোটি মানুষের দেশটিতে গরুর মাংস খাওয়া বন্ধ হয়ে যেত।
ওই আবেদন বাতিলের সময় আদালত বলেছেন, ‘এক রাজ্য গরু জবাই করতে পারে, আরেক রাজ্য তা নাও করতে পারে। তাই আমরা রাজ্যের নিজস্ব আইনের ওপর হস্তক্ষেপ করতে পারি না।’
ভারতে মুসলিম, খ্রিস্টান এবং নিম্ন বর্ণ হিন্দু সম্প্রদায়ের লাখ লাখ মানুষ গরুর মাংস খান। যদিও দেশটিতে মাংস পাওয়া খুব সহজলভ্য নয় এবং কিছু রাজ্যে তা বাতিল করা হয়েছে। উগ্র ধর্মীয় একাধিক সংগঠন এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির হিন্দু জাতীয়তাবাদী দল বিজেপি দেশব্যাপী গরুর মাংস বন্ধের বিষয়ে দীর্ঘ প্রচারণা চালিয়েছিল।
প্রসঙ্গত, হিন্দু ধর্মগ্রন্থে গরুকে বলা হয়েছে সভ্যতার ‘মাতা’, অনেকেই গরুর মাংস খাওয়াকে ধর্মীয় অবমাননা হিসেবে বিবেচনা করেন।
ভারতের মোট ২৯টি রাজ্যের মধ্যে ২২টিতেই গবাদি পশুর মাংস বিক্রি নিষিদ্ধ৷ আইনে থাকলেও নিষেধাজ্ঞা এতকাল কার্যকর ছিল না, তবে ২০১৪ সালে হিন্দু মৌলবাদী দল বিজেপি আবার ক্ষমতায় আসার পর থেকে পরিস্থিতি বদলাতে থাকে৷ কিছু কিছু রাজ্যে নিষেধাজ্ঞা কড়াকড়িভাবে কার্যকর করা শুরু হলে বিশৃঙ্খলা দেখা দেয়। ২০১৫ সালে উত্তর প্রদেশ রাজ্যের দাদরি এলাকার একটি গ্রামে ৫০ বছর বয়সি এক মুসলমানকে ঘরে গরুর মাংস রাখা ও খাওয়ার অভিযোগ তুলে পিটিয়ে মারে হিন্দু মৌলবাদীরা।
এই সংক্রান্ত আরো সংবাদ


ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা
যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন


স্বর্ণের দামে আবারও বড় পতন
চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন


দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ
দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন













