দেশবাসীকে সংযম দেখানোর আহ্বান তারেক রহমানের


ভারতের ত্রিপুরা রাজ্যের রাজধানী আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলার ঘটনার পরিপ্রেক্ষিতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশবাসীকে উসকানিতে পা না দেওয়ার আহ্বান জানিয়েছেন।
মঙ্গলবার (৩ ডিসেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক পোস্টে তিনি এই আহ্বান জানান।
পোস্টে তারেক রহমান বলেন, “বাংলাদেশ অনেক চ্যালেঞ্জের সম্মুখীন, তবে আমরা ধর্মীয় সম্প্রীতি এবং আঞ্চলিক সার্বভৌমত্বের দেশ ছিলাম এবং থাকব, যেখানে জাতি, বর্ণ, ধর্ম নির্বিশেষে প্রতিটি নাগরিকের অধিকার ও স্বাধীনতা সুরক্ষিত।”
তিনি বাংলাদেশিদের সর্বোচ্চ সংযম প্রদর্শন করার অনুরোধ জানিয়ে বলেন, “কোনো উসকানিতে পা না দেওয়ার জন্য আমি সবার কাছে আহ্বান জানাচ্ছি।”
তারেক রহমান অভিযোগ করেন, “শেখ হাসিনার শাসনের পর থেকে ভারতের রাজনৈতিক মহল এবং সংবাদমাধ্যমগুলোতে উসকানিমূলক বক্তব্যের সংখ্যা বৃদ্ধি পেয়েছে। ভারতের অপপ্রচারের কারণে বাংলাদেশবিরোধী মনোভাব উসকে উঠেছে, যা আগরতলা হামলার মতো ঘটনাগুলোকে প্রভাবিত করেছে এবং এটি প্রতিবেশী দুই দেশের মধ্যে বিভেদ সৃষ্টি করবে।”
তিনি আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়ে বলেছেন, “বাংলাদেশের ২০ কোটি মানুষের অস্থিতিশীলতা কোনো দেশের জন্যই ভালো কিছু বয়ে আনবে না। হাসিনার পতনের পর থেকে বাংলাদেশে পরিস্থিতি কীভাবে পরিবর্তিত হচ্ছে, তা বোঝা গুরুত্বপূর্ণ।”
তারেক রহমান সবার কাছে ধর্মীয় সম্প্রীতি এবং নাগরিকদের স্বাধীনতা সুরক্ষিত রাখার আহ্বান জানান এবং সংযম প্রদর্শনের গুরুত্ব তুলে ধরেন।
এই সংক্রান্ত আরো সংবাদ


গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ
রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন


বাকস্বাধীনতা-সম্মানহানি বিবেচনায় সাইবার আইন সংশোধন: আইনমন্ত্রী
আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বাকস্বাধীনতা নিশ্চিতের পাশাপাশি ব্যক্তির সম্মানহানি যেনবিস্তারিত পড়ুন


‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’
রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন













