শনিবার, অক্টোবর ৩১, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

‘দেশের বিচার ব্যবস্থা আফ্রিকার জঙ্গলের চেয়ে ভয়াবহ’

দৈনিক আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানের মুক্তির জন্য প্রধান বিচারপতির হস্তক্ষেপ চেয়েছেন বিশিষ্ট লেখক ও সমাজচিন্তক ফরহাদ মজহার বলেছেন, ‘আমরা এমন মানুষের মুক্তির দাবিতে মানবন্ধনে দাঁড়িয়েছি যিনি (মাহমুদুর রহমান) অনেক আগেই বলেছিলেন বাংলাদেশের বিচার ব্যবস্থা তা আফ্রিকার জঙ্গলের চেয়ে ভয়াবহ।

আফ্রিকার জঙ্গলে যে বিধিবিধান নিয়ে জন্তু জানোয়াররা বসবাস করে বাংলাদেশের বিচার ব্যবস্থায় সেই বিধিবিধান নেই এদেশের শাসকগোষ্ঠী এমন অবস্থায় পৌঁছে দিয়েছে। এর পরিণতি অত্যন্ত অশুভ হবে।’

শনিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে মাহমুদুর রহমানের মুক্তির দাবিতে আমার দেশ পরিবার আয়োজিত এক মানবন্ধনে তিনি এসব কথা বলেন।

মাহমুদুর রহমানের মুক্তির জন্য তিনি প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার হস্তক্ষেপ কামনা করে বলেন, ‘সমস্ত মামলায় যেহেতু তার জামিন হয়েছে, তাই জনগণের পক্ষ থেকে আপনাকে সক্রিয় ভূমিকা পালন করতে হবে। আমরা আপনার হস্তক্ষেপ কামনা করছি।’

ফরহাদ মজহার বলেন, ‘মাহমুদুর রহমানকে অবিলম্বে মুক্তি দিতে হবে। আর যদি এটাকে উপেক্ষা করা হয় বাংলাদেশ অত্যন্ত খারাপ পরিণতির দিকে যাবে। এতে মাহমুদুর রহমানের কিছুই হবে না, তার জনসমর্থন আরো বৃদ্ধি পাবে।

সম্মিলিত পেশাজীবী পরিষদের ভারপ্রাপ্ত আহ্বায়ক রুহুল আমি গাজী বলেন, দেশের বর্তমান বিচার অঙ্গনে ন্যায়বিচারের অনুপস্থিতের কারণে সমস্ত মামলায় জামিন হওয়া সত্ত্বেও মাহমুদুর রহমানের মুক্তি হচ্ছে না।

মানবন্ধনে আরো বক্তব্য রাখেন-বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (একাংশের) মহাসচিব এম আবদুল্লাহ, সাবেক মহাসচিব এম এ আজিজ, জাতীয় প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ আবদাল আহমদ, যুগ্ম-সাধারণ সম্পাদক কাদের গণি চৌধুরী, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম প্রধান, সাংগঠনিক সম্পাদক শহীদুল ইসলাম প্রমুখ।

উল্লেখ্য, ২০১৩ সালের এপ্রিলে আমার দেশ পত্রিকার কার্যালয় থেকে গ্রেপ্তার করা হয় মাহমুদুর রহমান। এরপর থেকে তিনি জেলেই আছেন।

এই সংক্রান্ত আরো সংবাদ

গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ

রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন

অডিও ভাইরাল: ক্যান্টনমেন্ট থানার সেই ওসি ডিবি হেফাজতে

রাজধানীর ক্যান্টনমেন্ট থানার সদ্য সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসানকেবিস্তারিত পড়ুন

সাবেক এমপি মিয়াজী যশোরের পার্ক থেকে আটক

ঝিনাইদহ-৩ আসনের সাবেক এমপি ও শেখ হাসিনার সাবেক সামরিক সচিববিস্তারিত পড়ুন

  • ফের ২ দিন রিমান্ডে আনিসুল হক
  • আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে
  • জামিন পেলেন সাবেক বিচারপতি মানিক
  • হাসিনার পতনে জাতির মনোজগত পরিবর্তন হয়েছে, নতুন রাজনীতি হতে হবে স্বচ্ছ: আমীর খসরু
  • বগুড়ায় হাসিনা-কাদেরের বিরুদ্ধে আরও এক মামলা
  • ১৭ বছর পর সচল হলো আবদুল আউয়াল মিন্টুর ব্যাংক হিসাব
  • ১০ দিনের রিমান্ডে সালমান এফ রহমান ও আনিসুল হক
  • ছাত্রলীগ-যুবলীগসহ আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি নুরের দলের
  • কোটা আন্দোলনে সবচেয়ে বেশি ইমেজ ড্যামেজ হয়েছে মুক্তিযুদ্ধের
  • বিএনপি ও সমমনা দলের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া
  • বিকেলে বাসায় ফিরবেন খালেদা জিয়া
  • খালেদা জিয়া মুক্তি পেলে দেশের গণতন্ত্র মুক্তি পাবে : এ্যানী