দেশের রাজনীতিকে প্রতিবন্ধী করে রেখেছেন প্রধানমন্ত্রী: মির্জা ফখরুল


প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের রাজনীতিকে পুরোপুরিভাবে প্রতিবন্ধী করে রেখেছেন বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহস্পতিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, বর্তমান প্রধানমন্ত্রী প্রায় বিদেশে গিয়ে বিভিন্ন সমাবেশে অংশ নিচ্ছেন। ভূটানে প্রতিবন্ধী সম্মেলনে গিয়েছেন। কিন্তু তিনি নিজের দেশের রাজনীতিকে পুরোপুরিভাবে প্রতিবন্ধী করে রেখেছেন। মানুষকে পঙ্গু করে দিয়েছেন। সেদিকে তার কোনো খেয়াল নেই। আসলে এই সরকারের অপকীর্তি বলে শেষ করা যাবে না।
তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফর সম্পূর্ণরূপে একটি ব্যর্থ সফর। সেখানে তিনি শুধু দিয়েই এসেছেন। কোনো কিছু নিয়ে আসতে পারেননি। এজন্যই তিনি বলেছেন, ‘ম্যায় পানি মাঙ্গা, লেকিন বিজলি মিলেগা, কুচ তো মিলা’। অর্থাৎ প্রধানমন্ত্রীর বক্তব্যেই প্রমাণিত যে তিনি যা চেয়েছিলেন, তা পাননি। তার ভারত সফর একটি ব্যর্থ সফর। কারণ তার পেছনে জনগণ নেই।
বিএনপির এই নেতা বলেন, গুম, খুন, হত্যা যেন আওয়ামী সরকারের নির্যাতনের হাতিয়ারে পরিণত হয়েছে। কারণ তারা মনে করছে এভাবে নিপীড়ন নির্যাতন করে ক্ষমতায় থাকবে। কিন্তু এভাবে ক্ষমতায় থাকা যায় না। এই সরকার গত কয়েক বছর দেশের মানুষের ওপর ব্যাপক নির্যাতন চালিয়েছে। অথচ সভ্য বিশ্বে এই গুম খুন আর নেই। এই সরকার জনগণের অধিকার রক্ষা করতে পারেনি। তারা আমাদের জীবনের অধিকার, ভোটের অধিকার ও নিরাপত্তা দিতে পারেনি।
এই সংক্রান্ত আরো সংবাদ


গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ
রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন


অডিও ভাইরাল: ক্যান্টনমেন্ট থানার সেই ওসি ডিবি হেফাজতে
রাজধানীর ক্যান্টনমেন্ট থানার সদ্য সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসানকেবিস্তারিত পড়ুন


সাবেক এমপি মিয়াজী যশোরের পার্ক থেকে আটক
ঝিনাইদহ-৩ আসনের সাবেক এমপি ও শেখ হাসিনার সাবেক সামরিক সচিববিস্তারিত পড়ুন













