দেশের ২৫০ পৌরসভায় নির্বাচন ডিসেম্বরে
আইন অনুযায়ী ডিসেম্বরের তৃতীয় সপ্তাহে পৌরসভার নির্বাচন হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার মো. শাহ নেওয়াজ।
মঙ্গলবার নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের নিজ কার্যালয়ে তিনি সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ জানান।
শাহ নেওয়াজ বলেন, ‘ডিসেম্বরের তৃতীয় সপ্তাহে ২৫০টির মতো পৌরসভায় নির্বাচন হবে। কারণ, আইন অনুযায়ী, ওই সময়ের মধ্যেই নির্বাচন করতে হবে। নির্বাচন হবে দলীয় প্রতীক নিয়ে। এক্ষেত্রে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, মহিলা ভাইস চেয়ারম্যান বা অন্য পদগুলোর জন্য আলাদা রঙের ব্যালট পেপার থাকবে।’
তিনি বলেন, ‘দলীয়ভাবে স্থানীয় নির্বাচনের জন্য আইন সংশোধন করা হচ্ছে। এজন্য আমাদেরও কিছু বিধি সংশোধন করতে হবে। সংশোধন করেই নির্বাচন করা হবে। কিছু সমস্যা থেকে গেলেও প্রয়োজনে বেশি লোকবল নিয়োগ করা হবে।’
শাহ নেওয়াজ আরো বলেন, ‘আইন না হয়ে অধ্যাদেশ হলেও বেশি পরিশ্রম করে নির্বাচন করব, যাতে সঠিক সময়ে সঠিকভাবে নির্বাচন করতে পারি। কয় ধাপে নির্বাচন হবে সে সিদ্ধান্ত এখনো হয়নি। এ সিদ্ধান্ত কমিশনের বৈঠকে নেয়া হবে।’
এই সংক্রান্ত আরো সংবাদ


‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’
রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন


জাতিসংঘ: মধ্যপ্রাচ্য যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে কোটি কোটি মানুষ খাদ্যসংকটে পড়বে
মধ্যপ্রাচ্যের যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে বিশ্বজুড়ে আরও কয়েক কোটি মানুষ তীব্রবিস্তারিত পড়ুন


‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলার জন্যবিস্তারিত পড়ুন













