দেশে এখন আর পেটমোটা বাচ্চা দেখা যায় না
দেখে এখন আর খাদ্যাভাব নেই। খাদ্য উৎপাদন বেড়েছে, উদ্বৃত্ত থাকছে। বিদেশে রপ্তানি হচ্ছে। এমনকি তৃণমূলেও এখন মানুষের খাদ্যাভ্যাসে পরিবর্তন আসছে। এ কারণে আর পেটমোটা (পুষ্টিহীন) বাচ্চা দেখা যায় না।
মঙ্গলবার রাজধানীর সিরডাপ মিলনায়তনে ইউএসএইড ও ফুড অ্যান্ড এগ্রিকালচার অর্গানাইজেশনের (ফাও) যৌথ আয়োজনে জাতীয় খাদ্য গ্রহণ নির্দেশিকার মোড়ক উন্মোচন অনুষ্ঠানে এ কথা বলেন খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম।
মন্ত্রী জানান, রাইস রিসার্চ ইনস্টিটিউটের পাশাপাশি দেশে গম ও ভুট্টা গবেষণা কেন্দ্রও নির্মাণ করবে সরকার। মধ্যস্বত্বভোগীদের জন্য কৃষক যেন লোকসানে না পড়ে এ জন্য প্রণোদনা দেয়ার উদ্যোগ নেয়া হয়েছে।
দেশে এখন আর খাদ্য ঘাটতি নেই উল্লেখ করে মন্ত্রী বলেন, ‘এখন খাদ্য উৎপাদন বেড়েছে। খাদ্য ঘাটতি না থাকায় খাদ্য রপ্তানি হচ্ছে। তৃণমূল পর্যায়েও খাদ্যভ্যাসের পরিবর্তন ঘটায় এখন আর পেটমোটা বাচ্চা দেখা যায় না।’
খাদ্য মন্ত্রণালয়ের সচিব এএম বদরুদ্দোজার সভাপতিত্বে মোড়ক উন্মোচন অনুষ্ঠানে ছিলেন খাদ্য প্রতিমন্ত্রী নুরুজ্জামান আহমেদ, জাতীয় অধ্যাপক এম আর খান, বারডেমের পরিচালক অধ্যাপক নাজমুন নাহার, ফাও’র প্রতিনিধি ডেভিড ডোলান উপস্থিত ছিলেন।
এই সংক্রান্ত আরো সংবাদ


গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ
রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন


অডিও ভাইরাল: ক্যান্টনমেন্ট থানার সেই ওসি ডিবি হেফাজতে
রাজধানীর ক্যান্টনমেন্ট থানার সদ্য সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসানকেবিস্তারিত পড়ুন


সাবেক এমপি মিয়াজী যশোরের পার্ক থেকে আটক
ঝিনাইদহ-৩ আসনের সাবেক এমপি ও শেখ হাসিনার সাবেক সামরিক সচিববিস্তারিত পড়ুন













