দেশে কোনো জঙ্গি নেই: স্বরাষ্ট্রমন্ত্রী


দেশে কোনো জঙ্গি বা আইএসএস নেই উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, গণমানুষের সংঘবদ্ধ প্রতিরোধের মাধ্যমে সরকার এ ধরনের সন্ত্রাসী কার্যক্রম প্রতিরোধ করতে দৃঢ়প্রতিজ্ঞ। এ জন্য সব শ্রেণি-পেশার মানুষকে এগিয়ে আসতে হবে।
বুধবার বিকেলে আইডিইবি ভবনে বঙ্গবন্ধু ডিপ্লোমা প্রকৌশলী পরিষদ আয়োজিত ‘সন্ত্রাস, জঙ্গিবাদ ও স্বাধীনতাবিরোধীদের প্রতিহত করতে গণসচেতনতা সৃষ্টির প্রয়োজনীয়তা ও গুরুত্ব’ শীর্ষক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, গণমানুষের প্রতিরোধের মুখে কোণঠাসা হয়ে স্বাধীনতাবিরোধী চক্র দেশকে অস্থিতিশীল করতে গুপ্তহত্যার পথ বেছে নিয়েছে।
পরিষদের সভাপতি এ কে এম আবদুল মোতালেবের সভাপতিত্বে আলোচনা সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন নিরাপত্তা বিশ্লেষক মেজর জেনারেল (অব.) আবদুর রশিদ। সভায় একাত্তর টিভির ব্যবস্থাপনা পরিচালক মোজাম্মেল বাবু, আইডিইবির সভাপতি এ কে এম এ হামিদ ও সাধারণ সম্পাদক মো. শামসুর রহমান বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন।
এই সংক্রান্ত আরো সংবাদ


‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’
রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন


জাতিসংঘ: মধ্যপ্রাচ্য যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে কোটি কোটি মানুষ খাদ্যসংকটে পড়বে
মধ্যপ্রাচ্যের যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে বিশ্বজুড়ে আরও কয়েক কোটি মানুষ তীব্রবিস্তারিত পড়ুন


‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলার জন্যবিস্তারিত পড়ুন













