বৃহস্পতিবার, অক্টোবর ২২, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

দেশে ন্যায়বিচার বিলুপ্ত হওয়ায় একের পর এক হত্যাকাণ্ডের ঘটনা ঘটছে : বিএনপি

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশে ন্যায়বিচার সম্পূর্ণভাবে বিলুপ্ত হয়ে যাওয়ায় একের পর এক হত্যাকাণ্ডের ঘটনা ঘটছে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আগের হত্যাকাণ্ডগুলোর প্রকৃত রহস্য উন্মোচন ও শাস্তি না হওয়ায় একের পর এক শিক্ষক খুনের ঘটনা ঘটছে।

আজ রবিবার গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে মির্জা ফখরুল এসব কথা বলেন।

তিনি অভিযোগ করেন, রাষ্ট্রযন্ত্রকে দলীয় স্বার্থে ও বিরোধী দল দমনে ব্যবহার করার কারণে সারা দেশে খুন, গুম, অপহরণ, গুপ্তহত্যা ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ড বেড়ে গেছে। সহিংস তাণ্ডব ও বেআইনি কর্মকাণ্ড এবং বিচারহীনতার কারণে দুষ্কৃতকারীরা বেপরোয়া হয়ে উঠেছে।

মির্জা ফখরুল বলেন, দেশে ভয়ংকর ও আলোচিত হত্যাকাণ্ডগুলো ধারাবাহিকভাবে সংঘটিত হওয়ার পর তা নিয়ে আন্তর্জাতিক জঙ্গিগোষ্ঠীর দায় স্বীকার দেশের মানুষকে আতঙ্কিত করে তুলছে। কিন্তু ঘাতকদের নির্মূল করতে সরকারের কোনো দৃশ্যমান তৎপরতা দেখা যাচ্ছে না। শুধু নিজেদের ব্যর্থতার দায় অন্যের ঘাড়ে চাপিয়ে নিজেরা দায়মুক্তির চেষ্টা করছে।

তিনি বলেন, ভোটারবিহীন সরকারের দুষ্কর্মের কারণেই দুষ্কৃতকারীরা আশকারা পাচ্ছে। সে কারণেই জীবনবিনাশী কর্মকাণ্ডের মাত্রা বৃদ্ধি পাচ্ছে। মূলত দেশ এখন ভয়ংকর অরাজকতার মধ্যে।

এই সংক্রান্ত আরো সংবাদ

গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ

রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন

অডিও ভাইরাল: ক্যান্টনমেন্ট থানার সেই ওসি ডিবি হেফাজতে

রাজধানীর ক্যান্টনমেন্ট থানার সদ্য সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসানকেবিস্তারিত পড়ুন

সাবেক এমপি মিয়াজী যশোরের পার্ক থেকে আটক

ঝিনাইদহ-৩ আসনের সাবেক এমপি ও শেখ হাসিনার সাবেক সামরিক সচিববিস্তারিত পড়ুন

  • ফের ২ দিন রিমান্ডে আনিসুল হক
  • আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে
  • জামিন পেলেন সাবেক বিচারপতি মানিক
  • হাসিনার পতনে জাতির মনোজগত পরিবর্তন হয়েছে, নতুন রাজনীতি হতে হবে স্বচ্ছ: আমীর খসরু
  • বগুড়ায় হাসিনা-কাদেরের বিরুদ্ধে আরও এক মামলা
  • ১৭ বছর পর সচল হলো আবদুল আউয়াল মিন্টুর ব্যাংক হিসাব
  • ১০ দিনের রিমান্ডে সালমান এফ রহমান ও আনিসুল হক
  • ছাত্রলীগ-যুবলীগসহ আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি নুরের দলের
  • কোটা আন্দোলনে সবচেয়ে বেশি ইমেজ ড্যামেজ হয়েছে মুক্তিযুদ্ধের
  • বিএনপি ও সমমনা দলের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া
  • বিকেলে বাসায় ফিরবেন খালেদা জিয়া
  • খালেদা জিয়া মুক্তি পেলে দেশের গণতন্ত্র মুক্তি পাবে : এ্যানী