দেশে সৈয়দ শামসুল হকের চিকিৎসা শুরু


রাজধানীর ইউনাইটেড হাসপাতালের ভারতীয় বিশেষজ্ঞ ডা. শান্তনু চৌধুরীর তত্ত্বাবধানে ফুসফুসে ক্যান্সার আক্রান্ত সৈয়দ হকের চিকিৎসা চলছে। চিকিৎসক সূত্রে জানা গেছে, লন্ডনে শুরু হওয়া সৈয়দ শামসুল হকের চিকিৎসার পরবর্তী ধাপ শুরু হয়েছে। যেহেতু তার শরীরের ক্যান্সার পুরো বিলুপ্ত হয়নি; তাই লেখকের শরীরে আবারও কেমোথেরাপি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই সঙ্গে চলবে ইমুইনোথেরাপি। এর আগে লন্ডনের চিকিৎসা পর্বে লেখকের শরীরে ৬টি কেমোথেরাপি দেওয়া হয়।
লন্ডনে চার মাস চিকিৎসার পর বৃহস্পতিবার সৈয়দ শামসুল হক দেশে ফেরেন। সৈয়দ হক লন্ডনের রয়্যাল মার্সেডন হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। তার স্ত্রী ও লেখিকা-মনোচিকিৎসক আনোয়ারা সৈয়দ হক সমকালের মাধ্যমে দেশবাসীর কাছে সৈয়দ শামসুল হকের রোগমুক্তির জন্যে দোয়া প্রার্থনা করেছেন।
এই সংক্রান্ত আরো সংবাদ


গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ
রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন


বাকস্বাধীনতা-সম্মানহানি বিবেচনায় সাইবার আইন সংশোধন: আইনমন্ত্রী
আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বাকস্বাধীনতা নিশ্চিতের পাশাপাশি ব্যক্তির সম্মানহানি যেনবিস্তারিত পড়ুন


‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’
রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন













