”দেশ ও জনগণের বিরুদ্ধে যুদ্ধ চাপিয়ে দিয়েছে সরকার”


বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করেছেন, সরকার গত কয়েক দিনে পাইকারি হারে গ্রেপ্তার, আর অবিরাম ক্রসফায়ারের মাধ্যমে দেশ ও জনগণের বিরুদ্ধে যুদ্ধ চাপিয়ে দিয়েছে। আজ শুক্রবার দুপুরে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে রিজভী এই অভিযোগ করেন।
রিজভী বলেন, ‘রাষ্ট্রযন্ত্রকে ক্ষমতাসীনেরা ক্রমশ একটি নিপীড়নমূলক দানবে পরিণত করেছে। এই দানব তৈরি করা হয়েছে শুধুমাত্র ঐক্যবদ্ধ গণতান্ত্রিক শক্তির রাজনৈতিক অধিকারের জন্য সোচ্চার উচ্চারণ এবং দাবি আদায়ের মিছিলকে প্রতিরোধ করার জন্য। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বকে অন্যের কাছে বন্ধক দিয়ে আওয়ামী শাসক গোষ্ঠী ক্ষমতায় থাকার গ্যারান্টি আদায়ের ব্যাপারে যেন কেউ কথা না বলে।’
টাঙ্গাইল-৩ আসনের সাংসদ আমানুর রহমান খান রানা পলাতক আসামি হয়েও সংসদ অধিবেশনে যোগ দেওয়া নিয়ে প্রশ্ন তোলেন রিজভী। তিনি বলেন, ‘রানা জেলা আওয়ামী লীগ নেতা ফারুক আহমেদ হত্যা মামলা চার্জশিটভুক্ত পলাতক আসামি। টাঙ্গাইলের জ্যেষ্ঠ বিচারিক হাকিম মো. আমিনুল ইসলাম তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে এবং গত ১৭ মে আদালত তার মালামাল বাজেয়াপ্ত করার নির্দেশ দিয়ে এই বিষয়ে জাতীয় সংসদের স্পিকারকে চিঠি দিয়ে অবহিত করেন। ভোটারবিহীন অবৈধ সরকারের প্রধানমন্ত্রীর ভাষ্য অনুযায়ী সকল তথ্যই তার জানা আছে। এত কিছুর পরে কিভাবে পলাতক আসামি গত ২০ জুন সোমবার পুলিশের সামনে দিয়ে সংসদে ঢুকে হাজিরা খাতায় স্বাক্ষর করে বীর দর্পে বেরিয়ে যায়?
এই সংক্রান্ত আরো সংবাদ


গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ
রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন


অডিও ভাইরাল: ক্যান্টনমেন্ট থানার সেই ওসি ডিবি হেফাজতে
রাজধানীর ক্যান্টনমেন্ট থানার সদ্য সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসানকেবিস্তারিত পড়ুন


সাবেক এমপি মিয়াজী যশোরের পার্ক থেকে আটক
ঝিনাইদহ-৩ আসনের সাবেক এমপি ও শেখ হাসিনার সাবেক সামরিক সচিববিস্তারিত পড়ুন













