‘দোকান খোলার কারণে দুর্ঘটনা হলে দায় ব্যবসায়ীদের’


ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আনিসুল হক বলেছেন, সিটি করপোরেশনের সিদ্ধান্ত অমান্য করে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পাকা মার্কেট খুলে দেওয়ার কারণে এখন কোনো দুর্ঘটনা ঘটলে এর দায় ব্যবসায়ীদের নিতে হবে।
আজ শুক্রবার বিকেলে গুলশান-১ এর ডিএনসিসি মার্কেট পরিদর্শনে আসেন মেয়র আনিসুল হক।
পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।এ সময় সিটি করপোরেশনের সিদ্ধান্ত না মেনে পাকা মার্কেট খুলে দেওয়া প্রসঙ্গে জানতে চাইলে আনিসুল হক বলেন, ব্যবসায়ীদের সঙ্গে সিটি করপোরেশনের কোনো সংঘাত নেই। বাইরে থেকে দেখে মনে হচ্ছে পাকা মার্কেটটি ভালো আছে। তবে এটি ঝুঁকিপূর্ণ কি না, সেটা কেউ বলতে পারছেন না। এখন দোকান খোলার কারণে কোনো ধরনের দুর্ঘটনা (অ্যাকসিডেন্ট) হলে এর দায় ব্যবসায়ীদের নিতে হবে।
তিনি আরো বলেন, মার্কেট খোলার ব্যাপারে আর কয়েকটা দিন ব্যবসায়ীরা অপেক্ষা করলে ভালো হতো।
প্রসঙ্গত, গত ২ জানুয়ারি ডিএনসিসি মার্কেটে আগুন লাগে। এতে মার্কেটের কাঁচাবাজার অংশটি ধসে পড়ে। আর পাকা মার্কেটও ক্ষতিগ্রস্ত হয়।
এই সংক্রান্ত আরো সংবাদ


গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ
রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন


বাকস্বাধীনতা-সম্মানহানি বিবেচনায় সাইবার আইন সংশোধন: আইনমন্ত্রী
আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বাকস্বাধীনতা নিশ্চিতের পাশাপাশি ব্যক্তির সম্মানহানি যেনবিস্তারিত পড়ুন


‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’
রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন













