দেড় কোটি টাকার গাড়ীর সাথে চিঠি রেখে পালালো মালিক


গভীর রাতে চিঠিসহ শুল্ক ফাঁকি দিয়ে আনা একটি বিলাসবহুল লেক্সাস কার জব্দ করেছে শুল্ক গোয়েন্দা বিভাগ।
মঙ্গলবার রাত ২টার দিকে সিলেট শুল্ক গোয়েন্দা অফিসের সামনে থেকে গাড়িটি জব্দ করা হয়। তথ্যটি নিশ্চিত করেছেন শুল্ক গোয়েন্দা বিভাগের পরিচালক ড. মঈনুল খান।
তিনি জানান, গাড়িটির সাথে একটি চিঠি পাওয়া গেছে। চিঠিতে গাড়িটি শুল্ক বিভাগে হস্তান্তরের কথা জানানো হয়েছে। বিলাসবহুল লেক্সাস গাড়ীটি ২০০৭ সালের তৈরি। চেসিস নম্বর জেটিজেএইচকে ৩১ইউ৬০২০১৫৭৮২। ইঞ্জিন নম্বর ২জিপিএ০৫৬৯৬৪। পাঁচ সিটের সিলভার রঙের এই গাড়ীটির আনুমানিক মূল্য দেড় কোটি টাকা বলেও জানান তিনি।
শুল্ক গোয়েন্দা বিভাগের পরিচালক বলেন, ‘গাড়ীটি ২০১১ সালে ইউকে থেকে কেনা। পরে গাড়িটি শুল্ক ফাঁকি দিয়ে দেশে এনে রেজিস্ট্রেশন ছাড়াই চালানো হচ্ছিল।’
এই সংক্রান্ত আরো সংবাদ


‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’
রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন


জাতিসংঘ: মধ্যপ্রাচ্য যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে কোটি কোটি মানুষ খাদ্যসংকটে পড়বে
মধ্যপ্রাচ্যের যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে বিশ্বজুড়ে আরও কয়েক কোটি মানুষ তীব্রবিস্তারিত পড়ুন


‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলার জন্যবিস্তারিত পড়ুন













