রবিবার, জুন ৭, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

দেড় মাস ধরে এখনো পড়ে আছে দুটি লাশ

মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) সাথে বন্দুকযুদ্ধে নিহত কালাম ওরফে হিরণ ওরফে তুহিন (৩২) ও নোমান ওরফে আবদুল্লাহ (৩৫) মরদেহ একমাসেরও বেশী সময় ধরে পড়ে রয়েছে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাপসাতাল মর্গে।

এর মধ্যে কামাল জামায়াতুল মুজাহিদিনের (জেএমবি) ঢাকা অঞ্চলের নতুন কমান্ডার ছিলেন। নিহত অপর জঙ্গি সদস্য নোমান ছিলেন ঢাকা অঞ্চলের অপারেশনাল কমান্ডার। পুলিশের দাবি, কামাল আশুলিয়া চেকপোস্টে পুলিশ সদস্য হত্যা এবং পুরান ঢাকায় হোসেনী দালানে বোমা হামলায় জড়িত ছিলেন।

শুক্রবার কথা হলে মর্গের ইনচার্জ সেকান্দার আলী বলেন, ‘দুটি লাশ নিয়ে চরম বিড়ম্বনায় পড়েছি। এই লাশ দু’টির জন্য অন্য লাশ রাখারও জায়গা পাচ্ছি না। আবার সকাল-বিকেল সাংবাদিকরা এসে বার বার জানতে চায় কিসের লাশ, কেউ নিচ্ছেন না কেন? এমন নান ধরনের প্রশ্ন।’

এদিকে ঢামেক ফরেনসিক বিভাগের সহকারী অধ্যাপক সোহলে মাহমুদ বলেন, ‘পুলিশকে বারবার তাগিদ দেয়ার পরও লাশগুলো বুঝে নিচ্ছে না। দুই লাশ নিয়েতো আমাদের পড়ে থাকলে চলে না।’

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ক্যাম্প ইনসচার্জ এসআই মোজাম্মেল হক জানান, গত ১৩ জানুয়ারি আটক এক জঙ্গি সদস্যকে নিয়ে শিকদার মেডিকেলের পেছনে অভিযানে যান ডিবির এসি সানোয়ারের ইউনিট। এসময় আরো দুই জঙ্গি মোটরসাইকেলে এসে তাদের ওপর হামলা চালায়। তখন বন্দুকযুদ্ধে তুহিন ও নুমান নিহত হয়। পড়ে হাজারীবাগ থানা পুলিশ লাশ দু’টি ময়না তদন্তের জন্য মর্গে রেখে যায়।

সংশ্লিষ্টরা জানান, আশুলিয়ার হত্যা ছাড়াও গাবতলীতে চেকপোস্টে পুলিশ হত্যা, কামরাঙ্গীরচর ও মিরপুরে জেএমবির আস্তানা ও পুরান ঢাকায় তাজিয়া মিছিলের আগে বোমা হামলায় জড়িত ছিলেন কামাল। কয়েকজন জেএমবির নেতাকে গ্রেপ্তারের পর জিজ্ঞাসাবাদে তার নাম উঠে আসে।

ডিমএপির উপ-কমিশনার (মিডিয়া) মারুফ হাসান সরকার বলেন, ‘নিহত দুইজনই জঙ্গি সদস্য। এর মধ্যে কামাল ওরফে হিরন গাবতলী ও আশুলিয়ায় পুলিশ হত্যাকাণ্ডের সঙ্গে সরাসরি সম্পৃক্ত ছিল।’

এই সংক্রান্ত আরো সংবাদ

‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’

রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন

জাতিসংঘ: মধ্যপ্রাচ্য যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে কোটি কোটি মানুষ খাদ্যসংকটে পড়বে

মধ্যপ্রাচ্যের যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে বিশ্বজুড়ে আরও কয়েক কোটি মানুষ তীব্রবিস্তারিত পড়ুন

‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলার জন্যবিস্তারিত পড়ুন

  • ৪৮ ঘণ্টার মধ্যে জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবি গণ অধিকার পরিষদের
  • নুরুল হকের স্বাস্থ্যের খোঁজ নিলেন খালেদা জিয়া
  • যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলায় দুই শিশু নিহত, আহত ১৭
  • গাজায় অনাহারে ২ শিশুসহ ১০ জনের মৃত্যু
  • যুক্তরাষ্ট্রে কমছে বিদেশি শিক্ষার্থী ও সংবাদকর্মীদের ভিসার মেয়াদ
  • সিগারেটের আগুন থেকে দাবানল, সাইপ্রাসের ১০০ বর্গকিলোমিটার বনাঞ্চল পুড়ে ছাই
  • চবিতে ফের স্থানীয়দের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ-ইটপাটকেল নিক্ষেপ, সহ-উপাচার্যসহ আহত ১০
  • রাকসু কার্যালয়ে ছাত্রদলের নেতা-কর্মীদের তালা-ভাঙচুর
  • স্বরাষ্ট্র উপদেষ্টা: অন্তর্বর্তী সরকারের আমলে ১,৬০৪ বার সড়ক অবরোধ হয়েছে
  • কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের রেলপথ অবরোধ
  • স্ত্রী হত্যা মামলায় স্বামী গ্রেপ্তার
  • গণঅভ্যুত্থানে শহীদের কথা মাথায় রেখেই দেশটাকে নতুন করে গড়তে হবে