বৃহস্পতিবার, জুন ৪, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

দেড় লাখ যুবককে ৬৫৪ কোটি টাকা ঋণ

১ লাখ ৪৮ হাজার ৮৮১ জন প্রশিক্ষিত যুবককে যুব উন্নয়ন অধিদপ্তরের মাধ্যমে ৬৫৪ কোটি ৪৬ লাখ ৮২ হাজার টাকা ঋণ দিয়েছে সরকার।

৩০ অক্টোবর রোববার এক সংবাদ সম্মেলনে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বীরেন শিকদার বিষয়টি জানান। প্রতিমন্ত্রী বলেন, বর্তমান সরকার ১৭ লাখ ৯৯ হাজার ২৫১ জনকে বিভিন্ন ট্রেডে প্রশিক্ষণ দিয়েছে।

৪ লাখ ৬৭ হাজার ৫৭৮ জনকে আত্মকর্মসংস্থানের মাধ্যমে স্বাবলম্বী করা হয়েছে। ন্যাশনাল সার্ভিস কর্মসূচির আওতায় এ পর্যন্ত ১ লাখ ১১ হাজার ১১৬ জনকে প্রশিক্ষণ ও ১ লাখ ৮ হাজার ৭৮২ জনের অস্থায়ী কর্মসংস্থানের ব্যবস্থা করা হয়েছে।

যুব কার্যক্রম গতিশীল করার লক্ষ্যে অধিদপ্তরের প্রধান কর্যালয়ের সঙ্গে সব জেলা ও উপজেলায় ইন্টারনেট সংযোগ দেওয়া হয়েছে। প্রশিক্ষণ ও ঋণের জন্য অনলাইনে আবেদনের ব্যবস্থা করা হয়েছে।

তিনি জানান, ১ নভেম্বর জাতীয় যুব দিবস। এ বছর জাতীয় যুব দিবসের প্রতিপাদ্য হলো ‘আত্মকর্মী যুবশক্তি, টেকসই উন্নয়নের মূলভিত্তি’। আগামী ১ নভেম্বর ২০১৬ ওসমানী স্মৃতি মিলনায়তনে জাতীয় যুব দিবসের উদ্বোধনী অনুষ্ঠান হবে। প্রশিক্ষিত যুবক ও যুবমহিলাদের মধ্যে থেকে আত্মকর্মসংস্থান প্রকল্প স্থাপনে দৃষ্টান্তমূলক অবদান রাখার স্বীকৃতি হিসেবে ১৪ জন সফল আত্মকর্মী যুবক ও ৫ জন সফল যুব সংগঠকসহ ১৯ জনকে এ বছর জাতীয় যুব পুরস্কার দেওয়া হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ অনুষ্ঠানে সফল যুবকদের পুরস্কার দেবেন।

এই সংক্রান্ত আরো সংবাদ

‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলার জন্যবিস্তারিত পড়ুন

৪৮ ঘণ্টার মধ্যে জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবি গণ অধিকার পরিষদের

জাতীয় পার্টিকে ৪৮ ঘণ্টার মধ্যে নিষিদ্ধ করাসহ তিন দাবি জানিয়েছেবিস্তারিত পড়ুন

নুরুল হকের স্বাস্থ্যের খোঁজ নিলেন খালেদা জিয়া

গণ অধিকার পরিষদের আহত সভাপতি নুরুল হকের স্বাস্থ্যের খোঁজ নিয়েছেনবিস্তারিত পড়ুন

  • যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলায় দুই শিশু নিহত, আহত ১৭
  • গাজায় অনাহারে ২ শিশুসহ ১০ জনের মৃত্যু
  • যুক্তরাষ্ট্রে কমছে বিদেশি শিক্ষার্থী ও সংবাদকর্মীদের ভিসার মেয়াদ
  • সিগারেটের আগুন থেকে দাবানল, সাইপ্রাসের ১০০ বর্গকিলোমিটার বনাঞ্চল পুড়ে ছাই
  • চবিতে ফের স্থানীয়দের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ-ইটপাটকেল নিক্ষেপ, সহ-উপাচার্যসহ আহত ১০
  • রাকসু কার্যালয়ে ছাত্রদলের নেতা-কর্মীদের তালা-ভাঙচুর
  • স্বরাষ্ট্র উপদেষ্টা: অন্তর্বর্তী সরকারের আমলে ১,৬০৪ বার সড়ক অবরোধ হয়েছে
  • কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের রেলপথ অবরোধ
  • স্ত্রী হত্যা মামলায় স্বামী গ্রেপ্তার
  • গণঅভ্যুত্থানে শহীদের কথা মাথায় রেখেই দেশটাকে নতুন করে গড়তে হবে
  • বিএনপি সুশাসনে ও জবাবদিহিতায় বিশ্বাস করে
  • ভাতার ১ম কিস্তি শুরু; গর্ভবতী ভাতার আবেদন শর্ত