বুধবার, অক্টোবর ২১, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

দেয়ালে বিজ্ঞাপন আঁকার বিরুদ্ধে আনিসুল হকের অভিযান

রাজধানীতে দেয়ালে বিজ্ঞাপন আঁকার বিরুদ্ধে নেমেছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আনিসুল হক।

শুক্রবার ছুটির দিন সকালে রাজধানীর উত্তর সিটি করপোরেশন এলাকায় দেয়ালে আঁকা বিজ্ঞাপনের উপর ক্রস চিহ্ন দেওয়াসহ প্রতিহত করার অভিযানে নামেন। এতে রাজধানীর গুলশান এলাকার কয়েকটি স্থানে দেয়ালে আঁকা বিজ্ঞাপনের ওপর রঙ দিয়ে ক্রস চিহ্ন দিয়ে দেন। এ সময় দায়িত্বশীল প্রতিষ্ঠানকে পরবর্তীকালে এ ধরনের কাজ করতে নিষেধ করেন। একই সঙ্গে দেয়ালে বিজ্ঞাপন আঁকার বিরুদ্ধে অভিযানে অংশ নেওয়ার জন্য রাজধানীবাসীকে আহ্বান জানান।

এ নিয়ে আনিসুল হক, তার ফেসবুক ফেজে একটি পোস্ট দেন। পোস্টে তিনি লিখেন, ‘আজ রাস্তায় গাড়িতে করে যাওয়ার সময় দেখলাম কিছু লোক দেয়ালে বিভিন্ন প্রতিষ্ঠানের বিজ্ঞাপন আঁকছে। নিজে নেমেই তাদের প্রতিহত করি এবং বিজ্ঞাপনের উপর ক্রস দেয়াই। দেয়ালে বিজ্ঞাপন আঁকা সম্পূর্ণভাবে অবৈধ। আশা করি, আপনারাও আপনাদের এলাকাতে এই কাজ নিজেরাই এক সঙ্গে প্রতিহত করবেন। আমরা শীঘ্রই এই ধরনের অপরাধ বন্ধ করার জন্য সিটি কর্পোরেশন আইনের কঠিন প্রয়োগ নিশ্চিত করার জন্য কিছু পদক্ষেপ নিচ্ছি।’

আগামীতে এ ধরনের কাজ পরিচালনা করারও ঘোষণা দিয়েছেন তিনি। একই সঙ্গে রাজধানীতে বেশকিছু উন্নয়ন কাজেরও ঘোষণা দেন। এ বিষয়ে একটি মন্তব্যের উত্তর দিতে গিয়ে দেয়ালে আঁকা বন্ধ করতে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে প্রতিহত করার আহ্বান জানিয়ে মেয়র লেখেন, ‘চেষ্টা করুন। বলুন তাদের, এই কাজ অবৈধ। আমরা আরো কঠিন হাতে আইনের মাধ্যমে তাদের প্রতিহত করার চেষ্টা করব।’

আনিসুল হকের পোস্টে প্রায় দেড় হাজার ব্যক্তি মন্তব্য ও অভিযোগ তুলে ধরেন। আনিসুল পর্যায়ক্রমে উত্থাপিত ওসব সমস্যার সমাধান দেয়ারও আশ্বাস দেন।

পোস্টে একজন নাগরিক জানান, ‘পূরবী-কালসি রোডে ময়লা নেওয়ার জন্য দুপুর ২টায় ময়লার গাড়ি এসে এক ঘণ্টা মেইন রোড বন্ধ করে রাখে।’ তিনি এ সমস্যার সমাধান দেওয়ার জন্য মেয়রের দৃষ্টি আর্কষণ করেন। আনিসুল হক বিষয়টি সমাধানের আশ্বাস দেন।

একজন ‘ঢাকা শহর পরিস্কার রাখুন’ এবং ‘গাড়ির অযথা হর্ন বন্ধ করুন’ এই দুটি বিষয়ে দৃষ্টি আকর্ষণ করেন। এর প্রেক্ষিতে মেয়র বলেন, রাজধানীতে বর্জ্য সংগ্রহ এবং পাবলিক টয়লেট তৈরির কাজ শুরু হয়েছে।

এই সংক্রান্ত আরো সংবাদ

গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ

রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন

বাকস্বাধীনতা-সম্মানহানি বিবেচনায় সাইবার আইন সংশোধন: আইনমন্ত্রী

আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বাকস্বাধীনতা নিশ্চিতের পাশাপাশি ব্যক্তির সম্মানহানি যেনবিস্তারিত পড়ুন

‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’

রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন

  • জাতিসংঘ: মধ্যপ্রাচ্য যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে কোটি কোটি মানুষ খাদ্যসংকটে পড়বে
  • ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার
  • ৪৮ ঘণ্টার মধ্যে জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবি গণ অধিকার পরিষদের
  • নুরুল হকের স্বাস্থ্যের খোঁজ নিলেন খালেদা জিয়া
  • যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলায় দুই শিশু নিহত, আহত ১৭
  • গাজায় অনাহারে ২ শিশুসহ ১০ জনের মৃত্যু
  • যুক্তরাষ্ট্রে কমছে বিদেশি শিক্ষার্থী ও সংবাদকর্মীদের ভিসার মেয়াদ
  • সিগারেটের আগুন থেকে দাবানল, সাইপ্রাসের ১০০ বর্গকিলোমিটার বনাঞ্চল পুড়ে ছাই
  • চবিতে ফের স্থানীয়দের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ-ইটপাটকেল নিক্ষেপ, সহ-উপাচার্যসহ আহত ১০
  • রাকসু কার্যালয়ে ছাত্রদলের নেতা-কর্মীদের তালা-ভাঙচুর
  • স্বরাষ্ট্র উপদেষ্টা: অন্তর্বর্তী সরকারের আমলে ১,৬০৪ বার সড়ক অবরোধ হয়েছে
  • কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের রেলপথ অবরোধ