দোতলা থেকে সন্তানকে ছুঁড়ে ফেললেন মা, সিসিটিভিতে ধরা পড়ল ভয়ংকর দৃশ্য [ভিডিও]


শাশুড়ির সঙ্গে অশান্তির জেরে দু’বছরের ঘুমন্ত সন্তানকে বিছানা থেকে তুলে সিঁড়ি দিয়ে ছুড়ে ফেললেন মা!
ঘরের সিসিটিভি ক্যামেরায় ধরা পড়ল সেই ভয়ংকর দৃশ্য।
শনিবার দক্ষিণ-পূর্ব দিল্লির এক বাড়িতে এ ঘটনা ঘটে।
পুলিশ জানিয়েছে, অভিযুক্ত সনু গুপ্তের সঙ্গে শাশুড়ির সম্পত্তি নিয়ে বচসা হয়। এরই এক পর্যায়ে কোলের শিশু সন্তান অংশুকে দোতলা থেকে ছুঁড়ে ফেলে দেন সনু।
পরে মাথায় ও মুখে মারাত্মক আঘাত পাওয়া অংশুকে উদ্ধার করে এইমস-এ ভর্তি করা হয়।
ঘটনার সময় সনুর স্বামী নীতিন গুপ্ত ও শ্বশুর-শাশুড়িরা এগিয়ে আসলেও তাকে কেউ দমাতে পারেননি।
আর এ সম্পূর্ণ ঘটনাটাই ধরা পড়ে ঘরে লাগানো দু’টি সিসিটিভি ক্যামেরায়।
এই ঘটনার পর মঙ্গলবার স্ত্রী সনুর বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেন নীতিন গুপ্ত। নীতিনের অভিযোগের ভিত্তিতে ঘরের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে পুলিশ।
তবে এই ঘটনায় এখনও কাউকে গ্রেফতার করা হয়নি।
https://youtu.be/M54xHKtOuEk
এই সংক্রান্ত আরো সংবাদ


ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা
যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন


স্বর্ণের দামে আবারও বড় পতন
চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন


দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ
দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন













