শুক্রবার, অক্টোবর ২৩, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

দোষারোপের রাজনীতি ছেড়ে দেশ রক্ষার আহ্বান ইমরানের

দোষারোপের রাজনৈতিক সংস্কৃতি ছেড়ে দেশের চলমান সংকট মোকাবেলায় সবাইকে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করে দেশ রক্ষার আহ্বান জানিয়েছেন গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার। বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ আহ্বান জানান।

বিবৃতিতে ইমরান এইচ সরকার বলেন, গুলশান এবং শোলাকিয়ার হামলা সরাসরি দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের ওপর আঘাত। এ আঘাত প্রতিহত করতে এখনই সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।

তিনি বলেন, বিত্তবান জঙ্গিরা গ্রেফতার হলেও দেখা যায়, প্রশাসন আর এমপি-মন্ত্রীদের ভাই-ভাতিজা অথবা বন্ধুর সন্তান। ফলে গ্রেফতারকৃতরা দু’দিনের মধ্যেই ছাড়া পেয়ে যায়। বিচার বিভাগও এদের কাছে অসহায়।

বিবৃতিতে তিনি বলেন, আমরা জানতে চাই, এই জঙ্গিদের প্রশ্রয়দাতা কারা? আমরা দেখেছি, এই জঙ্গিরা সবসময় নিজেদের পরিবারের প্রভাব-প্রতিপত্তি ব্যবহার করে আসছে। এদের পরিবারের সবাই সমাজের উঁচুতলার মানুষ। এরা সবসময় ধরাছোঁয়ার বাইরে থেকেছে বলেই আজ দেশের এই পরিণতি।

বিবৃতিতে গুলশানের হলি আর্টিসান রেস্তোরাঁর নৃশংস হত্যাকাণ্ড, ঈদের দিন শোলাকিয়ায় জঙ্গি হামলা এবং সারাদেশের বিভিন্ন স্থানে দীর্ঘদিন ধরে একের পর এক হত্যাকাণ্ডের পরিপ্রেক্ষিতে শাহবাগের প্রজন্ম চত্বরে ‘নিরাপদ বাংলাদেশ চাই’ স্লোগানে শুক্রবার বিকেল ৪টায় নাগরিক সমাবেশ ও পতাকা মিছিলের ঘোষণা দেন তিনি।

এই সংক্রান্ত আরো সংবাদ

গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ

রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন

অডিও ভাইরাল: ক্যান্টনমেন্ট থানার সেই ওসি ডিবি হেফাজতে

রাজধানীর ক্যান্টনমেন্ট থানার সদ্য সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসানকেবিস্তারিত পড়ুন

সাবেক এমপি মিয়াজী যশোরের পার্ক থেকে আটক

ঝিনাইদহ-৩ আসনের সাবেক এমপি ও শেখ হাসিনার সাবেক সামরিক সচিববিস্তারিত পড়ুন

  • ফের ২ দিন রিমান্ডে আনিসুল হক
  • আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে
  • জামিন পেলেন সাবেক বিচারপতি মানিক
  • হাসিনার পতনে জাতির মনোজগত পরিবর্তন হয়েছে, নতুন রাজনীতি হতে হবে স্বচ্ছ: আমীর খসরু
  • বগুড়ায় হাসিনা-কাদেরের বিরুদ্ধে আরও এক মামলা
  • ১৭ বছর পর সচল হলো আবদুল আউয়াল মিন্টুর ব্যাংক হিসাব
  • ১০ দিনের রিমান্ডে সালমান এফ রহমান ও আনিসুল হক
  • ছাত্রলীগ-যুবলীগসহ আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি নুরের দলের
  • কোটা আন্দোলনে সবচেয়ে বেশি ইমেজ ড্যামেজ হয়েছে মুক্তিযুদ্ধের
  • বিএনপি ও সমমনা দলের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া
  • বিকেলে বাসায় ফিরবেন খালেদা জিয়া
  • খালেদা জিয়া মুক্তি পেলে দেশের গণতন্ত্র মুক্তি পাবে : এ্যানী