দোয়া চাইলেন অপু বিশ্বাস


ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় চিত্রনায়িকা অপু বিশ্বাস। গত এক বছর ধরে চলচ্চিত্রাঙ্গন থেকে দূরে রয়েছেন তিনি। স্বামী-সন্তান নিয়েই এখন তার ব্যস্ততা।
গত ঈদুল ফিতরে তার অভিনীত ‘সম্রাট’ শিরোনামের সিনেমাটি সারা দেশে মুক্তি পায়। এরপর তাকে আর চলচ্চিত্রের পর্দায় দেখা যায়নি। আগামী ঈদুল ফিতরে তার অভিনীত ‘রাজনীতি’ শিরোনামের সিনেমাটি সারা দেশে মুক্তি পাওয়ার কথা রয়েছে। এতে অপুর বিপরীতে অভিনয় করেছেন চিত্রনায়ক শাকিব খান। এটি নির্মাণ করেছেন বুলবুল বিশ্বাস।
দীর্ঘ এক বছর পর তার অভিনীত সিনেমার মুক্তি নিয়ে উচ্ছ্বসিত অপু। আজ মঙ্গলবার (২ এপ্রিল) তার ভেরিফাইড ফেসবুক পেজে এ নিয়ে একটি স্ট্যাটাস দিয়েছেন। এতে তিনি লিখেন, ‘দীর্ঘ এক বছর পর আবারো বড় পর্দায় ফিরছি বুলবুল বিশ্বাসের ‘রাজনীতি’ নিয়ে। আগামী ঈদুল ফিতরে মুক্তি পাবে সিনেমাটি। এ জন্য সবার কাছে দোয়া প্রার্থী’
প্রায় একযুগ ধরেই ঈদে শাকিব-অপু জুটির সিনেমা প্রেক্ষাগৃহে মুক্তি পেয়ে আসছিল। তবে গত ঈদুল আজহায় এ জুটির কোনো সিনেমা প্রেক্ষাগৃহে মুক্তি পায়নি।
এই সংক্রান্ত আরো সংবাদ


‘বাজি’ দিয়ে ফিরলো কোক স্টুডিও বাংলা
“বাজি” গান দিয়ে এক বছরেরও বেশি সময়ের বিরতি কাটিয়ে অবশেষেবিস্তারিত পড়ুন


বর্ষার পর এবার সিনেমা ছাড়ার সিদ্ধান্ত অনন্ত জলিলের, কারণ জানালেন নিজেই
ব্যবসায়ী থেকে একসময় সিনেমায় অভিনয় করা শুরু করেন অনন্ত জলিল।বিস্তারিত পড়ুন


শাহরুখ-দীপিকার বিরুদ্ধে থানায় এজাহার
প্রতারণার অভিযোগে বলিউড কিং শাহরুখ খান ও অভিনেত্রী দীপিকা পাড়ুকোনেরবিস্তারিত পড়ুন













