বুধবার, অক্টোবর ২১, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

‘দ্বিতীয় ঐশী সৃষ্টি হতে দেব না’

মাদকদ্রব্য শক্ত হাতে নিয়ন্ত্রণ করার উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন, দেশে আর কোনো ঐশী সৃষ্টি হতে দেব না।’

২০১৩ সালের ১৪ই অগাস্ট রাতে রাজধানীর চামেলীবাগের নিজ বাসায় খুন হন পুলিশ কর্মকর্তা (পুলিশের স্পেশাল ব্রাঞ্চ) মাহফুজুর রহমান এবং তাঁর স্ত্রী স্বপ্না রহমান। মাদকের টাকা না পেয়ে মেয়ে ঐশী রহমান তাদের হত্যা করেন।

শনিবার সকালে কক্সবাজার থেকে শুরু হওয়া দেশব্যাপী মাদকবিরোধী অভিযান ও প্রচারণা কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ‘বতর্মানে সারাদেশে একমাত্র ব্যবহার হওয়া মাদক হচ্ছে ইয়াবা। মিয়ানমার থেকে পাচার হয়ে এসে বাংলাদেশে ছড়িয়ে গেছে এই মরণ নেশা। কক্সবাজারই ইয়াবা পাচারের ট্রানজিট পয়েন্ট হিসেবে ব্যবহার হচ্ছে।’

তিনি মনে করেন কক্সবাজারে ইয়াবা রোধ হলেই পুরো দেশ ইয়াবামুক্ত হবে। ‘তাই কক্সবাজারকে আগেই মাদকমুক্ত করা হবে। আর এই লক্ষ্যে কক্সবাজার থেকে মাদকবিরোধী অভিযান ও প্রচারণা শুরু করা হচ্ছে বলে তিনি মন্তব্য করেন।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের মাসব্যাপী এ কর্মসূচি উদ্বোধনী সভা কক্সবাজার বিয়াম অডিটরিয়াম হলে অনুষ্ঠিত হয়েছে।

জেলা প্রশাসক মো. আলী হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাইমুম সরওয়ার কমল এমপি, আব্দুর রহমান বদি এমপি, আশেক উল্লাহ রফিক এমপি, মোহাং ইলিয়াছ এমপি।

এই সংক্রান্ত আরো সংবাদ

গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ

রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন

বাকস্বাধীনতা-সম্মানহানি বিবেচনায় সাইবার আইন সংশোধন: আইনমন্ত্রী

আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বাকস্বাধীনতা নিশ্চিতের পাশাপাশি ব্যক্তির সম্মানহানি যেনবিস্তারিত পড়ুন

‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’

রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন

  • জাতিসংঘ: মধ্যপ্রাচ্য যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে কোটি কোটি মানুষ খাদ্যসংকটে পড়বে
  • ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার
  • ৪৮ ঘণ্টার মধ্যে জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবি গণ অধিকার পরিষদের
  • নুরুল হকের স্বাস্থ্যের খোঁজ নিলেন খালেদা জিয়া
  • যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলায় দুই শিশু নিহত, আহত ১৭
  • গাজায় অনাহারে ২ শিশুসহ ১০ জনের মৃত্যু
  • যুক্তরাষ্ট্রে কমছে বিদেশি শিক্ষার্থী ও সংবাদকর্মীদের ভিসার মেয়াদ
  • সিগারেটের আগুন থেকে দাবানল, সাইপ্রাসের ১০০ বর্গকিলোমিটার বনাঞ্চল পুড়ে ছাই
  • চবিতে ফের স্থানীয়দের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ-ইটপাটকেল নিক্ষেপ, সহ-উপাচার্যসহ আহত ১০
  • রাকসু কার্যালয়ে ছাত্রদলের নেতা-কর্মীদের তালা-ভাঙচুর
  • স্বরাষ্ট্র উপদেষ্টা: অন্তর্বর্তী সরকারের আমলে ১,৬০৪ বার সড়ক অবরোধ হয়েছে
  • কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের রেলপথ অবরোধ