দ্বিতীয় বিশ্বযুদ্ধের নিখোঁজ ডুবোজাহাজে ৭১ দেহ!


৭৩ বছর আগে আচমকা হারিয়ে গিয়েছিল সে। এবার ইতালির তাভোলারা দ্বীপের কাছে সমুদ্রের ১০০ মিটার গভীরে তার খোঁজ পেল ডুবুরিরা। সময়ের ছাপ তেমন পড়েনি। প্রায় অক্ষতই রয়ে গেছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার এই ব্রিটিশ ডুবোজাহাজ।
মিলেছে ৭১ জন আরোহীর দেহ। ১৯৪২ সালের ২৮ ডিসেম্বর মাল্টা থেকে রওনা দিয়েছিল ডুবোজাহাজটি। উদ্দেশ্য ছিল, ইতালির ২টো যুদ্ধজাহাজ ধ্বংস করা। যুদ্ধজাহাজ দুটি লা মাডালেনা বন্দরে নোঙর করা ছিল। ৩১ ডিসেম্বর শেষ বার সঙ্কেত পাঠায় ওই ব্রিটিশ ডুবোজাহাজ। তার পর থেকেই নিখোঁজ।
ব্রিটিশ সেনার ধারণা, মাইনের আঘাতে ৭১ জন কর্মী ও জওয়ান সমেত ১,২৯০ টনের ডুবোজাহাজটির সলিলসমাধি হয়। ডুবুরিদের প্রধান মাসিমো দোমেনিকো বর্দোন জানান, ডুবে যাওয়ার সময় সম্ভবত জাহাজের ভিতর হাওয়া আটকে যায়। অক্সিজেনের অভাবেই প্রাণ হারিয়েছিলেন কর্মীরা।
রয়্যাল নেভির মুখপাত্র জানালেন, ডুবোজাহাজটি শনাক্তকরণের কাজ চলছে। পুরনো নথিপত্রের সঙ্গে মিলিয়ে দেখা হচ্ছে প্রাপ্ত অবশেষ।
এই সংক্রান্ত আরো সংবাদ


ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা
যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন


স্বর্ণের দামে আবারও বড় পতন
চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন


দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ
দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন













