দ্বিতীয় বৃহত্তম হিরে, এক হাজার একশ এগারো ক্যারেটের!
আফ্রিকার বোতসোয়ানার খনি থেকে মিলল গত ১০০ বছরের সেরা হিরের খোঁজ। ১ হাজার ১১১ ক্যারাটের এই হিরে এখনও পর্যন্ত পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম রত্ন। সবেচেয় বড় হিরেটি হল ১৯০৫ সালে দক্ষিণ আফ্রিকার খনি থেকে পাওয়া ৩১০৬ ক্যারাটের কিউলিনান।
বোতসোয়ানার কারওয়ে খনি থেকে এই হিরেটি খুঁজে পায় হিরে উত্তোলক কোম্পানি লুকারা ডায়মন্ড কর্প। গত ১০০ বছরের মধ্যে এত বড় হিরের খোঁজ মেলেনি বলে জানিয়েছেন কোম্পানি আধিকারিকরা। বিশ্বের হিরে উত্তোলক দেশগুলির মধ্যে দ্বিতীয় স্থানে রয়েছে বোতসোয়ানা। এই দেশে এর চেয়ে বড় হিরে এর আগে কখনও পাওয়া যায়নি।
তবে হিরের আসল দাম নির্ভর করে এর কাটিং-এর উপর। কাটার পরে হিরেটি যে ক্যারাট ও চেহারা নেবে, তার উপরই হিরের মূল্যায়ন। তবে এই হিরেটি বিশ্বের অন্যতম দামী রত্ন হওয়ার ক্ষমতা রাখে বলে মনে করছেন রত্ন বিশেষজ্ঞরা।
এই সংক্রান্ত আরো সংবাদ


পাকিস্তানের একাধিক এফ-১৬ ধ্বংসের দাবি করল ভারত
যুদ্ধের প্রায় ১৬ মাস পর পাকিস্তানের একাধিক এফ-১৬ যুদ্ধবিমান ধ্বংসবিস্তারিত পড়ুন


হরমুজে যুক্তরাষ্ট্রের জাহাজে ইরানের হামলা, একাধিক সেনা আহত
হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের সেনা সদস্যদের বহনকারী একটি জাহাজে হামলা করেছেবিস্তারিত পড়ুন


ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা
যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন













