শনিবার, অক্টোবর ২৪, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

দ্বীপে গিয়ে আটকা পড়ল ৯ পর্যটক, পরে উদ্ধার

প্রবাল দ্বীপ সেন্টমার্টিন ছেঁড়া দ্বীপে ঘুরতে গিয়ে আটকা পড়েছিল নয় পর্যটক। পর্যটকগন ছিলেন ঢাকার একটি প্রাইভেট কোম্পানির চাকুরীজীবীদের ২জন মহিলা ও ৭জন পুরুষসহ মোট ৯ জনের একটি দল। পর্যটকগন গত ২৭ই অক্টোবর, ২০১৫ইং তারিখে সেন্টমার্টিনে ভ্রমণে গিয়ে বিকেলবেলায় পায়ে হেঁটে হেঁটে ছেঁড়া দ্বীপ ঘুরতে যায়। ছেঁড়া দ্বীপ থেকে ফিরতে দেরি করলে সন্ধা নেমে আসে এক পর্যায়ে জোয়ারের পানিতে পর্যটকগন আটকা পড়ে। জোয়ারের পানিতে ছেঁড়া দ্বীপ থেকে মূল দ্বীপটিতে পারাপারের চেষ্টা করলে পানির স্রোতের টানে কয়েকজন পর্যটক অগভীর পানিতে তলিয়ে যায়।এ খবর কোষ্টগার্ড কতৃপক্ষ বরাবরে অভিহিত করা হলে, সেন্টমার্টিন কেষ্টগার্ড ষ্টেশন কমান্ডার ল্যাফট্যানেন্ট ভিকশন চৌধুরীর নির্দেশে এফ আই এস হাফিস এর নেতৃত্বে স্পীড বোট যোগে কোষ্টগার্ডের একটি দল গিয়ে আটকা পড়া পর্যটকদের উদ্ধার করা হয়।এতে কোন ধরনের হতাহত ঘটনা ঘটেনি।

সেন্টমার্টিন কেষ্টগার্ড ষ্টেশন কমান্ডার ল্যাফট্যানেন্ট ভিকশন চৌধুরী সেন্টমার্টিন বিডি নিউজ কে জানান, ছেঁড়া দ্বীপে পর্যটকদের আটকা পড়ার খবর পেয়ে আমাদের কোষ্টগার্ডের একটি দল স্পীড বোট যোগে দ্রুত ঘটনা স্থলে গিয়ে আটকা পড়া পর্যটকদের উদ্ধার করে।তবে কোনধরনের হতাহত হয়নি।আটকা পড়া পর্যটকগন ছিলেন ঢাকা থেকে আগত একটি প্রাইভেট কোম্পানীর চাকুরীজীিবদের দল।কোন কোম্পানী তা জানা হয়নি।

সেন্টমার্টিন বোট মালিক সমিতির লাইফম্যান জাহাংগীর আলম জানান, আটকা পড়া পর্যটকগন আমাদের কোন ট্রলার, লাইফ বা স্পীড বোটে ছেঁড়া দ্বীপ যায়নি। তারা পায়ে হেঁটে ছেড়া দ্বীেপ গিয়েছিল।জোয়ার ভাটার সময় না জানার কারনে পর্যটকগন আটকা পড়ে।

উল্লেখ্য, দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্টমার্টিনের পরেও আরো একটি দ্বীপ রয়েছে, যার নামটি হয় ছেঁড়া দ্বীপ।যেটি মূল দ্বীপটির শেষ দক্ষিন প্রান্তে অবস্থিত। সৌন্দর্যের দিক থেকে মূল দ্বীপটির চেয়ে কমতি নেয় বরং দ্বিগুন। পর্যটকগন মনে করেন সেন্টমার্টিন গিয়ে ছেঁড়া দ্বীপটিতে না গেলে পুরো ভ্রমনটাই অসম্পূর্ন থেকে যায়। তাই ভ্রমন প্রিয় পর্যটকগন সেন্টমার্টিন যাওয়া মাত্র ছুটে যায় বাংলাদেশের দক্ষিন পূর্বের শেষ বিন্দু সেই অপরুপ লীলাভূমির দ্বীপে।তবে ছুটে যাওয়া মানে এমন নয় যেখানে গিয়ে নিজেদেরকে বিপদ গ্রস্থে ফেলে অন্যদেরকেও বিপদে ফেলা। সে দ্বীপটিতে যেতে হলে সময়ের কিছু নিয়ম কানুন আছে।অর্থাৎ জোয়ার ভাটার খেলার সময়।সেখানে ছুটতে গেলে অবশ্যই তা জেনে রেখেই ছুটতে হবে।

এই সংক্রান্ত আরো সংবাদ

পাকিস্তানের একাধিক এফ-১৬ ধ্বংসের দাবি করল ভারত

যুদ্ধের প্রায় ১৬ মাস পর পাকিস্তানের একাধিক এফ-১৬ যুদ্ধবিমান ধ্বংসবিস্তারিত পড়ুন

হরমুজে যুক্তরাষ্ট্রের জাহাজে ইরানের হামলা, একাধিক সেনা আহত

হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের সেনা সদস্যদের বহনকারী একটি জাহাজে হামলা করেছেবিস্তারিত পড়ুন

ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা

যুক্তরা‌ষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন

  • দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ
  • তেহরানে বাংলাদেশ দূতাবাসের সবাইকে দ্রুত সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত
  • সংঘাতের মাঝেও তেহরানের বায়ুমান ঢাকার চেয়ে ভালো
  • শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
  • নেতানিয়াহু: তেহরানের আকাশ দখলে, জয়ের পথে ইসরায়েল
  • অবিলম্বে তেহরান খালি করার আহ্বান ট্রাম্পের
  • ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কিকে স্বৈরাচারী শাসক বললেন ট্রাম্প
  • ধর্ষণের অভিযোগের তদন্ত চলায় এমবাপ্পেকে বিজ্ঞাপন থেকে সরাল রিয়াল
  • মিয়ানমারে বন্যায় মৃতের সংখ্যা দ্বিগুণ বেড়ে ২২৬
  • ইসরাইলি হামলায় আরও ৩৮ ফিলিস্তিনি নিহত
  • বিক্ষোভকারীদের অধিকার সমুন্নত রাখতে সরকারের প্রতি আহ্বান যুক্তরাষ্ট্রের
  • একদিনে গাজায় ইসরাইলি হামলায় নিহত ৫৭ ফিলিস্তিনি