বুধবার, সেপ্টেম্বর ২৩, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সরকারের কার্যকর পদক্ষেপ চান তারেক

নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণে অগ্রাধিকার ভিত্তিতে বাস্তবমুখী পদক্ষেপ নিতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

শুক্রবার (১৮ অক্টোবর) এক আলোচনা সভায় ভার্চুয়ালি দেওয়া বক্তব্যে তিনি বিগত সরকারের আমলে প্রতিষ্ঠিত বাজার সিন্ডিকেট নির্মূলকে অগ্রাধিকার দিতে সরকারের প্রতি আহ্বান জানান।

বিএনপির এই নেতা বলেন, “নিত্যপ্রয়োজনীয় পণ্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির কারণে সর্বস্তরের মানুষ বিশেষ করে নিম্ন আয়ের মানুষ ও ক্ষুদ্র ব্যবসায়ীরা চরম দুর্ভোগ পোহাচ্ছেন।”

তিনি বলেন, “মানুষ যখন অর্ধভোজিত থাকবে তখন নিছক মিষ্টি কথাই যথেষ্ট হবে না।” তারেক রহমান বলেন, “আমি অন্তর্বর্তী সরকারকে অবিলম্বে দ্রব্যমূল্য কমাতে এবং জনগণকে স্বস্তি দেওয়ার অগ্রাধিকার হিসেবে বাস্তবসম্মত পদক্ষেপ গ্রহণের আহ্বান জানাচ্ছি।”

তিনি দুঃখ প্রকাশ করে বলেন, “দ্রব্যমূল্য সাধারণ মানুষের ক্রয়ক্ষমতাকে ছাড়িয়ে গেছে।”

বিএনপি নেতা বলেন, “বিগত সরকারের আমলে প্রতিষ্ঠিত ব্যবসায়ী সিন্ডিকেট ভেঙে দেওয়া চ্যালেঞ্জিং হলেও সদিচ্ছা ও যথাযথ হস্তক্ষেপে তা অসম্ভব নয়।”

জিয়াউর রহমান ফাউন্ডেশনের উদ্যোগে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে রজতজয়ন্তী উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

তারেক রহমান হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, “ক্ষমতাচ্যুত স্বৈরাচারী সরকারের সহযোগীরা এখনও সরকারের জন্য জটিলতা সৃষ্টি ও সফলতা ক্ষুণ্ণ করতে ষড়যন্ত্র করছে।”

বিএনপি নেতা আরও বলেন, “সরকারের বেহাল অবস্থা স্পষ্ট হয়ে উঠেছে এবং তারা একটি সুস্পষ্ট অগ্রাধিকার অ্যাজেন্ডা প্রতিষ্ঠায় ব্যর্থ হয়েছে।”

তিনি বলেন, “আগামী নির্বাচন নিয়ে সরকারের বিভিন্ন উপদেষ্টার পরস্পরবিরোধী বক্তব্য জনমনে বিভ্রান্তি সৃষ্টি করেছে।”

জিয়াউর রহমান ফাউন্ডেশনের উপদেষ্টা ডা. জোবাইদা রহমান ভার্চুয়ালি বক্তব্যে ফাউন্ডেশনের রজতজয়ন্তী উপলক্ষে সদস্যদের শুভেচ্ছা জানান। তিনি ফাউন্ডেশনের উত্তরোত্তর সাফল্য কামনা করেন এবং মানবতার কল্যাণে কাজ করার জন্য ফাউন্ডেশনের সদস্যদের প্রতি আহ্বান জানান।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী জোবাইদা বলেন, “আমি আশা করি, জিয়াউর রহমান ফাউন্ডেশন মানবতার সেবায় একটি দৃষ্টান্ত স্থাপন করবে।”

এই সংক্রান্ত আরো সংবাদ

গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ

রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন

বাকস্বাধীনতা-সম্মানহানি বিবেচনায় সাইবার আইন সংশোধন: আইনমন্ত্রী

আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বাকস্বাধীনতা নিশ্চিতের পাশাপাশি ব্যক্তির সম্মানহানি যেনবিস্তারিত পড়ুন

‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’

রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন

  • জাতিসংঘ: মধ্যপ্রাচ্য যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে কোটি কোটি মানুষ খাদ্যসংকটে পড়বে
  • ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার
  • ৪৮ ঘণ্টার মধ্যে জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবি গণ অধিকার পরিষদের
  • নুরুল হকের স্বাস্থ্যের খোঁজ নিলেন খালেদা জিয়া
  • যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলায় দুই শিশু নিহত, আহত ১৭
  • গাজায় অনাহারে ২ শিশুসহ ১০ জনের মৃত্যু
  • যুক্তরাষ্ট্রে কমছে বিদেশি শিক্ষার্থী ও সংবাদকর্মীদের ভিসার মেয়াদ
  • সিগারেটের আগুন থেকে দাবানল, সাইপ্রাসের ১০০ বর্গকিলোমিটার বনাঞ্চল পুড়ে ছাই
  • চবিতে ফের স্থানীয়দের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ-ইটপাটকেল নিক্ষেপ, সহ-উপাচার্যসহ আহত ১০
  • রাকসু কার্যালয়ে ছাত্রদলের নেতা-কর্মীদের তালা-ভাঙচুর
  • স্বরাষ্ট্র উপদেষ্টা: অন্তর্বর্তী সরকারের আমলে ১,৬০৪ বার সড়ক অবরোধ হয়েছে
  • কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের রেলপথ অবরোধ