বৃহস্পতিবার, জুলাই ২৩, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

দ্রুত ওজন কমানোর কিছু টিপস

কম ওজন যেমন সমস্যা তেমনি অতিরিক্তও বিপদজনক। বাড়তি ওজন শুধু আপনার সৌন্দর্যকেই নষ্ট করে না বরং বিভিন্ন রোগের আশঙ্কাকেও বাড়িয়ে দেয়। ওজনের আধিক্যতাই শরীরে অধিক রোগের বাসা বানিয়ে দেয়। তাই আসুন জানি কীভাবে আপনার ওজন নিয়ন্ত্রণে রাখবেন।

• ফাইবার জতীয় খাবার খান। মটরশুঁটি জাতীয় খাবারে রয়েছে প্রোটিন ও ফাইবার, যা ওজন হ্রাসে বিশেষ ভূমিকা রাখে।

• ওজন কমাতে চাইলে ফলের রস খাবেন না। কারণ ফলের রসে আছে পুষ্টি উপাদান যা ফাইবারকে তার কাজ করতে বাধা দেয়।

• প্রোটিন-সমৃদ্ধ খাবার আপনার খাদ্যতালিকায় রাখুন। দুধ, ডিম, মুরগির মাংস ও ডালে প্রোটিন রয়েছে। কিন্তু তা হিসাবমতো খাবেন।

• ওজন কমাতে হলে সবজির কোনো বিকল্প নেই। ভাতের চেয়ে সবজি বেশি খাবেন।

• আপনার শরীরে যেটুকু ক্যালরি দরকার তা গ্রহণের জন্য পুষ্টিবিদের পরামর্শ নিন।

• এক সঙ্গে বেশি খাবার নয়। অল্প করে ৬ বেলা খান।

• ফাস্টফুড, কোমল পানীয়, সোডা— এই খাবারগুলোতে উচ্চ পরিমাণ ক্যালরি থাকে, এতে ওজন বাড়ে। তাই এসব খাবার থেকে সাবধান থাকুন।

• নিদ্রাহীনতা ও অতিরিক্ত নিদ্রা ওজন বৃদ্ধির জন্য প্রধানত দায়ী। আপনি যদি ওজন হ্রাস করতে চান, তবে আপনাকে সময় মতো ঘুমাতে হবে।

• খাবার পরিমাণ মতো খান। ইচ্ছায় হোক অনিচ্ছায়, বেশি খাওয়া যাবে না।

• যে সব খাবারে চর্বি রয়েছে তা একবারেই কমিয়ে দিন। যেমন গরু ও খাসির মাংস, চিংড়ি।

• ভারী খাবারের আগে স্যুপ অথবা সাধারণ সালাদ খান।

• পর্যাপ্ত পরিমাণ পানি পান করলে শরীর আর্দ্র থাকে, এতে আপনার ক্ষুধাও কম লাগবে। দিনে অন্তত ১০ থেকে ১২ গ্লাস পানি পান করুন।

• ওজন কমাতে হাঁটার কোনো বিকল্প নেই। আর হাঁটা তো কেবল ওজনই কমাবে না, কমাবে হৃদরোগের ঝুঁকিও। দৈনিক ৩০ মিনিট ব্যায়াম করুন।

• চিনি বা মিষ্টিজাতীয় খাবার এবং ভাত, রুটি কম খান। এসব খাবার কম খেলে ওজন দ্রুত কমবে।

এই সংক্রান্ত আরো সংবাদ

স্বর্ণের দামে আবারও বড় পতন

চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন

মানবদেহে আদার অনেক উপকার

আমাদের দিনে কয়েকবার রঙিন খাবার খাওয়া উচিত, কিন্তু আপনি কিবিস্তারিত পড়ুন

হোটেল ঘরে বিছানার চাদর সাদা হয় কেন ?

বেড়াতে গিয়ে হোটেলের ঘরে ঢুকে প্রথম যে বিষয়টি নজরে আসে,বিস্তারিত পড়ুন

  • ধনিয়া পাতার উপকারি গুণ
  • ওজন কমাতে যা খাওয়া যেতে পারে
  • প্রতিদিনের খাদ্যতালিকায় রসুন
  • আমলকি কখনো স্বাস্থ্যের জন্য ‘বিপজ্জনক’ হয়ে ওঠে
  • বাসি দই ও পান্তা ভাতের আশ্চর্যজনক উপকারিতা
  • স্বাদে ও পুষ্টিগুণে ভরপুর সবজি হলো লাউ
  • মৌসুমের সব রেকর্ড ভেঙে তাপমাত্রার পারদ উঠল ৪৩ ডিগ্রিতে
  • যেসব অঞ্চলে টানা ৩ দিন ঝড়বৃষ্টি
  • ২৪ ঘণ্টা না যেতেই ফের কমলো স্বর্ণের দাম
  • গরমে চুলের যত্ন নেবেন কীভাবে?
  • একলাফে সোনার দাম ভ‌রিতে কমলো ৩১৩৮ টাকা
  • কত দিন পর পর টুথব্রাশ বদলাবেন?