ধর্মীয় অনুষ্ঠান শেষে ফেরার পথে হিন্দু নারী ও তার মায়ের ওপর হামলার অভিযোগ


গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে ধর্মীয় অনুষ্ঠান শেষে বাড়ি ফেরার পথে এক হিন্দু তরুণী ও তার মায়ের ওপর হামলা, অপহরণ ও নির্যাতনের অভিযোগ উঠেছে।
গত ২৭ মার্চ ২০২৫ তারিখে অচিরা বিশ্বাস ও তার মা পারুল বিশ্বাস গোপালগঞ্জের উরাখান্দে এলাকায় একটি হিন্দু ধর্মীয় বরণ অনুষ্ঠানে অংশগ্রহণ করতে যান। অনুষ্ঠান শেষে তারা গোপালগঞ্জ থানাপাড়া এলাকায় নিজ বাড়িতে ফেরার পথে একদল ব্যক্তি তাদের পথরোধ করে।
ভুক্তভোগীদের অভিযোগ, সোহেল ও রিপনের নেতৃত্বাধীন একটি দল তাদের ঘিরে ধরে এবং হিন্দু-ধর্মীয় কার্যক্রমে অংশগ্রহন করার কারনে তাদের হুমকি দেয়। একই সঙ্গে অচিরা বিশ্বাসের প্রতি ব্যক্তিগত ক্ষোভ প্রকাশ করে, কারণ তিনি রিপনের সঙ্গে বিয়ে ও রাত্রী যাপনের প্রস্তাবে সম্মতি দেননি বলে।
এরপর অভিযুক্তরা অচিরা বিশ্বাসকে তার মায়ের সামনে থেকেই জোরপূর্বক নিয়ে যায়। এ সময় সোহেল মা পারুল বিশ্বাসকে আটকে রাখে বলে অভিযোগ করা হয়েছে। অচিরা বিশ্বাসকে একটি নির্জন স্থানে নিয়ে মারধর ও শারীরিক নির্যাতন করা হয় বলে তিনি অভিযোগ করেন। তিনি চিৎকার করে সাহায্য চাইলে অভিযুক্তরা তার ওপর আরও নির্যাতন চালায় বলে দাবি করা হয়েছে।
নির্যাতনের একপর্যায়ে অচিরা বিশ্বাস অজ্ঞান হয়ে পড়েন। পরে তাকে উদ্ধার করে নিকটস্থ একটি ক্লিনিকে চিকিৎসার উদ্দেশ্যে ভর্তি করা হয়।
ঘটনার বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর কাছে অভিযোগ দায়ের করা হয়েছে কি না, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। তবে স্থানীয়ভাবে ঘটনাটি নিয়ে উদ্বেগ সৃষ্টি হয়েছে এবং দোষীদের বিরুদ্ধে দ্রুত তদন্ত ও আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়েছে।
গোপালগঞ্জ প্রতিনিধি, আমাদের কন্ঠস্বর
এই সংক্রান্ত আরো সংবাদ


সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগ: গোপালগঞ্জে যুবককে বিবস্ত্র করে মারধর
গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে এক সংখ্যালঘু পরিবারের সদস্যের ওপর হামলা, মারধরবিস্তারিত পড়ুন


জমি সংক্রান্ত বিরোধ, ধর্মীয়অনুষ্ঠান প্রস্তুতিতে বাধা এবং ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
ঢাকা, ১৩ ফেব্রুয়ারি ২০২৬: খ্রিস্টান সম্প্রদায়ের সদস্য জোনাস গোমেজ অভিযোগবিস্তারিত পড়ুন


উভকামী আলম এর পরিবারকে গুরুতর হুমকি
স্টাফ রিপোর্টার ঃ ৬ জুলাই ২০২৫ তারিখ সন্ধ্যা আনুমানিক ৭বিস্তারিত পড়ুন













