ধর্ষণের সময় দুই হাটু একসঙ্গে রাখতে পারেননি?


বিচার কার্য চলার সময় ধর্ষণের শিকার এক নারীকে বিচারক বলেছিলেন, আপনি কি দুই হাটু একসঙ্গে রাখতে পারেননি?
এমন প্রশ্ন করায় একটি বিচারিক প্যানেল তাদের প্রতিবেদনে ওই বিচারককে তার পদ থেকে সরিয়ে দেয়ার সুপারিশের পর পদত্যাগ করেছেন কানাডার ফেডারেল কোর্টের ওই বিচারক।
ঘটনাটি ২০১৪ সালের। আলবের্তা ফেডারেল কোর্টের বিচারক রবিন ক্যাম্পের আদালতে একটি ধর্ষণ মামলার বিচার চলছিল।
মামলার বাদীকে জেরা এক পর্যায়ে তিনি জানতে চান, কেনো আপনি দুই হাটু একসঙ্গে লাগিয়ে রাখেননি। তাহলে তো আপনি ধর্ষণ থেকে বাঁচতে পারতেন।
এ ঘটনার পর কানাডার জুডিশিয়াল কাউন্সিল তার ব্যাপারে ১৫ মাস পর্যালোচনা চালায়। এসময় তারা এক ডজনের বেশি মানুষের কাছ থেকে অভিযোগ পায়।
রিভিউ শেষে গত বৃহস্পতিবার তারা প্রতিবেদন দাখিল করে। এতে তারা ওই বিচারক রবিন ক্যাম্পকে অপসারনের নির্দেশ দেয়।
ওই প্রতিবেদন জমা দেয়ার এক ঘণ্টার মধ্যেই তিনি পদত্যাগ করে বলেন, ওই বক্তব্যে দেয়ায় আমি দুঃখিত।
কানাডার ফেডারেল বিচারমন্ত্রী তার পদত্যাগপত্র গ্রহণ করেছেন।
এই সংক্রান্ত আরো সংবাদ


ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা
যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন


স্বর্ণের দামে আবারও বড় পতন
চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন


দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ
দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন













