বৃহস্পতিবার, জুলাই ২৩, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

ধর্ষণ করে হত্যা করা হয় সামিয়াকে

ব্রিটিশ পাসপোর্টধারী নারী সামিয়া শাহিদকে পাকিস্তানে হত্যার আগে ধর্ষণ করা হয়েছিল বলে জানিয়েছে দেশটির পুলিশ। এর আগে জানানো হয়, সামিয়ার সাবেক স্বামী পারিবারিক সম্মান রক্ষার্থে হত্যাকাণ্ড ঘটিয়েছে যা ‘অনার কিলিং’ হিসেবে পরিচিত। পাকিস্তানে গত কয়েক বছর এরূপ অনার কিলিং এর পরিমাণ বেড়েছে।

লাহোরের ডেপুটি ইন্সপেক্টর জেনারেল সিএনএনকে বলেন, এ ঘটনায় স্থানীয় এক পুলিশ সদস্যকে আটক করা হয়েছে। ২৮ বছর বয়সী সামিয়াকে হত্যার পর হত্যাকারীকে দেশ থেকে পালিয়ে যেতে সহায়তা করা ও হত্যার বিভিন্ন আলামত নষ্ট করার অপরাধে তাকে গ্রেফতার করা হয়।

পাকিস্তানের উত্তর পাঞ্জাব প্রদেশের ঝেলুম জেলায় সামিয়া শাহিদের পরিবার বাস করে। ইংল্যান্ডের ব্রাডফোর্ড থেকে সেখানে বেরাতে এসেছিলেন সামিয়া। জুলাই মাসে এখানেই তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়।

সামিয়ার পরিবার প্রাথমিকভাবে দাবি করেছিল, হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তার মৃত্যু হয়েছে। কিন্তু তার স্বামী সৈয়দ মুকতার কাজাম দাবি করেন, সামিয়াকে হত্যা করা হয়েছে।

পুলিশ জানায়, পরে ময়নাতদন্তের রিপোর্টে শ্বাসরোধে সামিয়ার মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। সামিয়ার প্রথম স্বামী আগে থেকেই তার আত্মীয় ছিল। বিয়ের পর সামিয়া ব্রিটেনে যায় এবং সেখান থেকে তার প্রথম স্বামী চৌধুরী মোহাম্মদ শাকিলকে ডিভোর্স দিয়ে কাজামকে বিয়ে করে।

উল্লেখ্য, শাকিলকে ডিভোর্স দিয়ে সামিয়া যুক্তরাজ্যে তার দ্বিতীয় স্বামী কাজামকে বিয়ে করেছিলেন।

এই সংক্রান্ত আরো সংবাদ

ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা

যুক্তরা‌ষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন

স্বর্ণের দামে আবারও বড় পতন

চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন

দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ

দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন

  • তেহরানে বাংলাদেশ দূতাবাসের সবাইকে দ্রুত সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত
  • সংঘাতের মাঝেও তেহরানের বায়ুমান ঢাকার চেয়ে ভালো
  • শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
  • নেতানিয়াহু: তেহরানের আকাশ দখলে, জয়ের পথে ইসরায়েল
  • অবিলম্বে তেহরান খালি করার আহ্বান ট্রাম্পের
  • ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কিকে স্বৈরাচারী শাসক বললেন ট্রাম্প
  • ধর্ষণের অভিযোগের তদন্ত চলায় এমবাপ্পেকে বিজ্ঞাপন থেকে সরাল রিয়াল
  • মিয়ানমারে বন্যায় মৃতের সংখ্যা দ্বিগুণ বেড়ে ২২৬
  • ইসরাইলি হামলায় আরও ৩৮ ফিলিস্তিনি নিহত
  • বিক্ষোভকারীদের অধিকার সমুন্নত রাখতে সরকারের প্রতি আহ্বান যুক্তরাষ্ট্রের
  • একদিনে গাজায় ইসরাইলি হামলায় নিহত ৫৭ ফিলিস্তিনি 
  • কানে ব্যান্ডেজ নিয়ে সম্মেলনে ট্রাম্প