ধর্ষিতার গর্ভপাত করানোর অনুমতির রায় দিল সুপ্রিম কোর্ট..!


আবেদনকারিণী আদালতকে বলেছিলেন, তাঁর হাত থেকে খুব দ্রুত সময় বেরিয়ে যাচ্ছে। খুব শিগগিরই যদি গর্ভপাত করানো না-হয়, তা হলে তাঁর নিজের সমস্যা বাড়বে।
সোমবার একটি যুগান্তকারী রায়ে মুম্বইয়ের এক ধর্ষিতার গর্ভপাতের অনুমতি দিল সুপ্রিম কোর্ট। ২৪ সপ্তাহের অন্তঃসত্ত্বা ওই মহিলার ভ্রূণে অস্বাভাবিকত্ব রয়েছে। এই রায় যুগান্তকারী এই কারণেই যে, ভারতীয় আইনে ২০ সপ্তাহের পরে আর গর্ভপাত করানোর অনুমতি নেই।
মেডিক্যাল রিপোর্টের ভিত্তিতেই এই রায় দিয়েছে সর্বোচ্চ আদালত। তাতে বলা হয়েছিল, সন্তানের জন্মের দিকে এগোলে ওই মহিলার প্রাণ সংশয় হতে পারে। গত শুক্রবার মুম্বইয়ের কিংগ এডওয়ার্ড মেমোরিয়াল হাসপাতালকে শীর্ষ আদালত একটি মেডিক্যাল বোর্ড গঠনের নির্দেশ দেয়। ২৪ সপ্তাহ পেরিয়ে যাওয়ার পরে গর্ভপাত করানো যায় কি না, তা জানাতে বলা হয়েছিল ২৪ ঘণ্টার মধ্যে।
আবেদনকারিণী আদালতকে বলেছিলেন, তাঁর হাত থেকে খুব দ্রুত সময় বেরিয়ে যাচ্ছে। খুব শিগগিরই যদি গর্ভপাত করানো না-হয়, তা হলে তাঁর নিজের সমস্যা বাড়বে। শুধু তা-ই নয়, ভ্রূণটিও পূর্ণ সময় থাকবে, সে সম্ভাবনাও ছিল ক্ষীণ। ১৯৭১ সালের মেডিক্যাল টার্মিনেশন অফ প্রেগন্যান্সি অ্যাক্ট অনুযায়ী, ২০ সপ্তাহ পেরিয়ে গেলে আর গর্ভপাত করা সম্ভব নয়।
আবেদনকারিণী এই আইনের ৩(২)(খ) ধারাকে চ্যালেঞ্জ জানান। এই উপধারাতেই ২০ সপ্তাহের বিধিব্যবস্থা রয়েছে। তাঁর বক্তব্য ছিল, ২০ সপ্তাহ পেরিয়ে যাওয়ার পরে তাঁকে ভ্রূণের অস্বাভাবিকত্ব সম্পর্কে জানানো হয়েছিল। কিন্তু আইনের গেরোয় কোনও হাসপাতালই তাঁর গর্ভপাত করাতে রাজি হয়নি। এর ফলে তাঁকে যে পরিমাণ শারীরিক এবং মানসিক যন্ত্রণার মধ্যে দিয়ে যেতে হচ্ছে, তা-ই তিনি তুলে ধরেছেন সর্বোচ্চ আদালতের সামনে।
প্রেমিকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগও দায়ের করেছেন ওই মহিলা। তাঁর অভিযোগ, বিয়ের প্রতিশ্রুতি দিয়ে তাঁর সঙ্গে সহবাস করে ওই ব্যক্তি তৃতীয় একজনকে বিয়ে করেছেন। সে মামলা চলছে। তার মধ্যেই চলে আসে গর্ভপাতের বিষয়টি।
এই সংক্রান্ত আরো সংবাদ


ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা
যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন


স্বর্ণের দামে আবারও বড় পতন
চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন


দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ
দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন













