শনিবার, আগস্ট ১, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

ধর্ষিত নারীর হুমকি: বিচার না পেলে স্বামী-সন্তানসহ আত্মহত্যা করবো!

পাকিস্তানের মুজাফফরাবাদের ধর্ষণপীড়িত এক নারী সংবাদ সম্মেলনে আবেগঘন আর অসহায়ত্বে ভরা এক হুমকি দিয়েছেন। এতে তিনি বলেছেন, তাকে নিপীড়ণকারী প্রভাবশালী ব্যক্তিকে বিচারের আওতায় আনা না হলে তিনি নিজ স্বামী ও সন্তানসহ আত্মঘাতি হবেন।

ডন.কম জানায়, বুধবারের ওই সংবাদ সম্মেলনে তিনি বলেন, আমরা শুধু ন্যায় বিচার ছাড়া আর কিছু চাই না।

২৫ বছর বয়সী ওই নারী বলেন, যদি আমরা বিচার না পাই তবে প্রধানমন্ত্রীর অফিসের সামনে নিজেদের গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে আত্মহত্যা করবো।

গত শুক্রবার পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মিরে রাজা নাইয়ার নাজিম নামের এক প্রভাবশালী ব্যক্তি বাড়ি ফেরার পথে তাকে জোর করে জিপ গাড়িতে তুলে জঙ্গলের গভীরে নিয়ে যায়। সেখানে এক কুটিরে নিয়ে তাকে ধর্ষণ করে। পরে তাকে তার বাড়ির কাছে ফেলে রেখে যায় এই হুমকি দিয়ে যে ঘটনা প্রকাশ পেলে চরম পরিণতি ভোগ করতে হবে।

তার স্বামী ঘটনা জানার পর বিষয়টি ভুলে যেতে বলেন এই বিবেচনায় যে ধর্ষক রাজা নাইয়ার নাইম মুখ্যমন্ত্রী রাজা ফারুক হায়দারের গোত্রের সদস্য। বিপরীতে তারা হতদরিদ্র নগণ্য উপজাতি গোষ্ঠীর সদস্য। পরে মর্মবেদনায় ওই নারী বিষ গ্রহণ করে আত্মহত্যা করতে চেষ্টা করেন। তাকে ভর্তি করা হয় হাসপাতালে। সেখানে ডাক্তার-নার্সদের কাছ থেকে বিষয়টি জানাজানি হয়।

এদিকে, পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মিরের মুখ্যমন্ত্রীর মুখপাত্র রাজা ওয়াসিম বলেছেন, অপরাধী রাজা নাইমকে বিচারের মুখোমুখি করা হবে।

এই সংক্রান্ত আরো সংবাদ

ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা

যুক্তরা‌ষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন

স্বর্ণের দামে আবারও বড় পতন

চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন

দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ

দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন

  • তেহরানে বাংলাদেশ দূতাবাসের সবাইকে দ্রুত সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত
  • সংঘাতের মাঝেও তেহরানের বায়ুমান ঢাকার চেয়ে ভালো
  • শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
  • নেতানিয়াহু: তেহরানের আকাশ দখলে, জয়ের পথে ইসরায়েল
  • অবিলম্বে তেহরান খালি করার আহ্বান ট্রাম্পের
  • ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কিকে স্বৈরাচারী শাসক বললেন ট্রাম্প
  • ধর্ষণের অভিযোগের তদন্ত চলায় এমবাপ্পেকে বিজ্ঞাপন থেকে সরাল রিয়াল
  • মিয়ানমারে বন্যায় মৃতের সংখ্যা দ্বিগুণ বেড়ে ২২৬
  • ইসরাইলি হামলায় আরও ৩৮ ফিলিস্তিনি নিহত
  • বিক্ষোভকারীদের অধিকার সমুন্নত রাখতে সরকারের প্রতি আহ্বান যুক্তরাষ্ট্রের
  • একদিনে গাজায় ইসরাইলি হামলায় নিহত ৫৭ ফিলিস্তিনি 
  • কানে ব্যান্ডেজ নিয়ে সম্মেলনে ট্রাম্প