বৃহস্পতিবার, জুন ৪, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

ধানমন্ডিতে প্রকাশ্যে অস্ত্র ঠেকিয়ে টাকা ছিনতাই

ঢাকার ধানমন্ডি এলাকায় দুপুর ১২ টার দিকে প্রকাশ্যে ধারালো অস্ত্র ঠেকিয়ে এক আইনজীবীর কাছ থেকে ৫০ হাজার টাকা ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা।

মঙ্গলবার (২৯ অক্টোবর) দুপুরে ধানমন্ডির ২৭ নম্বর সড়কের এই ঘটনা ঘটে। ভুক্তভোগী আইনজীবীর নাম নগেন্দ্রনাথ মিত্র।

ভুক্তভোগীর পুত্র ভোরের কাগজের জ্যেষ্ঠ প্রতিবেদক দেবদুলাল মিত্র সংবাদমাধ্যম সমকালকে বলেন, “আনুমানিক দুপুর ১২টার দিকে ধানমন্ডির ২৭ নম্বর সড়কের রাপা প্লাজার বিপরীতে সোনালী ব্যাংক থেকে টাকা তোলেন বাবা। এরপর তিনি হেঁটে ধানমন্ডির শংকর এলাকার বাসার উদ্দেশ্যে রওনা হন। তখনই তিন দিক থেকে আসা তিন তরুণ তাকে ঘিরে ধরে। তারা কোমরে ধারালো অস্ত্র ঠেকিয়ে সঙ্গে থাকা টাকা দিয়ে দিতে বলে। পরে তারা নিজেরাই পকেট থেকে টাকা বের করে নেয়। পরক্ষণে তারা পালিয়ে যায়। ওই সময় আশেপাশে লোকজন থাকলেও কেউ এগিয়ে যাননি। এ ঘটনায় রাজধানীর শেরেবাংলা নগর থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।”

কিছুদিন ধরে ধানমন্ডি ও মোহাম্মদপুর এলাকায় বেপরোয়া ছিনতাই-ডাকাতির ঘটনা ঘটছে। সন্ধ্যা নামলেই সড়কে চলাফেরা অনিরাপদ হয়ে পড়ে। এবার দিন-দুপুরেই ছিনতাইয়ের ঘটনা ঘটল। এসব ঘটনায় জনমনে আতঙ্ক দেখা দিয়েছে। অপরাধীদের আইনের আওতায় নিতে নিয়মিত অভিযান চালাচ্ছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। 

এই সংক্রান্ত আরো সংবাদ

‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলার জন্যবিস্তারিত পড়ুন

৪৮ ঘণ্টার মধ্যে জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবি গণ অধিকার পরিষদের

জাতীয় পার্টিকে ৪৮ ঘণ্টার মধ্যে নিষিদ্ধ করাসহ তিন দাবি জানিয়েছেবিস্তারিত পড়ুন

নুরুল হকের স্বাস্থ্যের খোঁজ নিলেন খালেদা জিয়া

গণ অধিকার পরিষদের আহত সভাপতি নুরুল হকের স্বাস্থ্যের খোঁজ নিয়েছেনবিস্তারিত পড়ুন

  • যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলায় দুই শিশু নিহত, আহত ১৭
  • গাজায় অনাহারে ২ শিশুসহ ১০ জনের মৃত্যু
  • যুক্তরাষ্ট্রে কমছে বিদেশি শিক্ষার্থী ও সংবাদকর্মীদের ভিসার মেয়াদ
  • সিগারেটের আগুন থেকে দাবানল, সাইপ্রাসের ১০০ বর্গকিলোমিটার বনাঞ্চল পুড়ে ছাই
  • চবিতে ফের স্থানীয়দের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ-ইটপাটকেল নিক্ষেপ, সহ-উপাচার্যসহ আহত ১০
  • রাকসু কার্যালয়ে ছাত্রদলের নেতা-কর্মীদের তালা-ভাঙচুর
  • স্বরাষ্ট্র উপদেষ্টা: অন্তর্বর্তী সরকারের আমলে ১,৬০৪ বার সড়ক অবরোধ হয়েছে
  • কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের রেলপথ অবরোধ
  • স্ত্রী হত্যা মামলায় স্বামী গ্রেপ্তার
  • গণঅভ্যুত্থানে শহীদের কথা মাথায় রেখেই দেশটাকে নতুন করে গড়তে হবে
  • বিএনপি সুশাসনে ও জবাবদিহিতায় বিশ্বাস করে
  • ভাতার ১ম কিস্তি শুরু; গর্ভবতী ভাতার আবেদন শর্ত