বৃহস্পতিবার, অক্টোবর ২২, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

ধানমন্ডির কারবালা মাঠকে ঘিরে কঠোর নিরাপত্তা

পবিত্র আশুরা উপলক্ষে ধানমন্ডি লেকে অবস্থিত অস্থায়ী কারবালার মাঠকে ঘিরে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে আইন-শৃঙ্খলা বাহিনী। এ উপলক্ষে আজ বুধবার সকাল ১০টায় হোসেনি দালান থেকে তাজিয়া মিছিল বের করে শিয়া সম্প্রদায়ের লোকজন। মিছিলটি সায়েন্সল্যাব ও রাইফেল স্কয়ার হয়ে ধানমন্ডি লেকে প্রবেশ করে। মিছিলে অংশগ্রহণকারী মানুষজন কিছুক্ষণ সেখানে অবস্থান করবেন।

ধানমন্ডি ঘুরে দেখা যায়, সায়েন্সল্যাব, জিগাতলা বাসস্ট্যান্ড, রাইফেল স্কয়ার ও ধানমন্ডি লেকে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। কিছুক্ষণ পর পর ধানমন্ডি জোনের পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা পরিস্থিতি পর্যবেক্ষণ করে যাচ্ছেন। এছাড়া ধানমন্ডি লেকে জনসাধারণের চলাচলে কড়াকড়ি আরোপ করা হয়েছে।

ধানমন্ডি থানার সহকারী কমিশনার (এসি) সাগর বলেন, হোসেনি দালান থেকে যে রোড হয়ে তাজিয়া মিছিলটি আসবে তার সামনে ও পেছনে আইন-শৃঙ্খলা বাহিনী অবস্থান করছে। এছাড়া সাদা পোশাকে রয়েছে গোয়েন্দা বাহিনীর সদস্যরা। আমরা সার্বক্ষণিক প্রস্তুত রয়েছি যে কোনো ধরনের পরিস্থিতি মোকাবেলা জন্য।

এই সংক্রান্ত আরো সংবাদ

গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ

রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন

বাকস্বাধীনতা-সম্মানহানি বিবেচনায় সাইবার আইন সংশোধন: আইনমন্ত্রী

আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বাকস্বাধীনতা নিশ্চিতের পাশাপাশি ব্যক্তির সম্মানহানি যেনবিস্তারিত পড়ুন

‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’

রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন

  • জাতিসংঘ: মধ্যপ্রাচ্য যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে কোটি কোটি মানুষ খাদ্যসংকটে পড়বে
  • ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার
  • ৪৮ ঘণ্টার মধ্যে জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবি গণ অধিকার পরিষদের
  • নুরুল হকের স্বাস্থ্যের খোঁজ নিলেন খালেদা জিয়া
  • যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলায় দুই শিশু নিহত, আহত ১৭
  • গাজায় অনাহারে ২ শিশুসহ ১০ জনের মৃত্যু
  • যুক্তরাষ্ট্রে কমছে বিদেশি শিক্ষার্থী ও সংবাদকর্মীদের ভিসার মেয়াদ
  • সিগারেটের আগুন থেকে দাবানল, সাইপ্রাসের ১০০ বর্গকিলোমিটার বনাঞ্চল পুড়ে ছাই
  • চবিতে ফের স্থানীয়দের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ-ইটপাটকেল নিক্ষেপ, সহ-উপাচার্যসহ আহত ১০
  • রাকসু কার্যালয়ে ছাত্রদলের নেতা-কর্মীদের তালা-ভাঙচুর
  • স্বরাষ্ট্র উপদেষ্টা: অন্তর্বর্তী সরকারের আমলে ১,৬০৪ বার সড়ক অবরোধ হয়েছে
  • কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের রেলপথ অবরোধ