শুক্রবার, সেপ্টেম্বর ১৮, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

ধানের শীষের কথা মানুষ ভুলে গেছে

বিএনপির প্রতীক ধানের শীষের কথা মানুষ ভুলে গেছে বলে মনে করছেন আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য সুরঞ্জিত সেন গুপ্ত। আর এবার পৌর নির্বাচন দলীয় প্রতীকে হওয়ায় বিএনপি মানুষকে ধানের শীষ চেনানোর সুযোগ পাবে বলে মত তার।

শুক্রবার দুপুরে রাজধানীর কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন মিলনায়তনে আয়োজিত এক আলোচনা সভায় নিজের বক্তব্যে এমন মত তুলে ধরেন আওয়ামী লীগের প্রবীণ এই রাজনীতিবিদ।

সুরঞ্জিত বলেন, দেশের মানুষ অনেক দিন ধরে ধানের শীষ দেখে না। ধানের শীষের কথা মানুষ ভুলে গেছে। এইবার পৌর নির্বাচন দলীয় প্রতীকে হওয়ায় বিএনপি দেশের জনগনকে ধানের শীষ চেনাতে পারবে। আর প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিএনপিকে সে সুযোগ করে দিয়েছেন।

এমপি-মন্ত্রীদের পৌর নির্বাচনে দলের পক্ষে প্রচার প্রচারণায় অংশগ্রহনের সুযোগ দেয়ার দাবি করে তিনি বলেন, বেশিরভাগ দলের প্রধানরাই এমপি-মন্ত্রী। তাছাড়া বেগম খালেদা জিয়ারও একটা স্ট্যাটাস আছে। ইনু তো গুরুত্বপূর্ণ ব্যক্তি বিটিভির মালিকই, মেনন সাহেবেরও একটা দল আছে, এরশাদ সাহেবেরও কিছু একটা আছে। তাই এগুলো বিবেচনা করে একটা লেভেল প্লেইং ফিল্ড আনতে হবে।

পাকিস্তানের সমালোচনা করে তিনি বলেন, পাকিস্তান এখন একটা নষ্ট দেশে পরিণত হয়ে গেছে। এরা ভালো কিছু কীভাবে বলবে। পাকিস্তান থেকে আমাদের হাইকমিশনার, ডেপুটি হাই কমিশনার তুলে নিতে হবে।

যুক্তরাষ্ট্রে গুলি করে ১৪ জনকে হত্যার বিষয়ে সুরঞ্জিত বলেন, আমাদের আগের দিন নেই। এখন আমাদের কথা বলার সুযোগ আছে। বাংলাদেশে জঙ্গিবাদের জিরো টলারেন্স। আমাদের নিয়ে এখন আমরা কথা বলতে পারবো। সুতরাং আমাদের নিয়ে কথাবার্তা বলায় সাবধান হয়ে যান।

বঙ্গবন্ধু একাডেমির সাধারণ সম্পদক হুমায়ুন কবির মিজির সভাপতিত্বে সভায় আরো বক্তব্য রাখেন, মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি ফয়েজ উদ্দিন মিয়া, সাম্যবাদী দলের কেন্দ্রীয় নেতা হারুন চৌধুরী।

এই সংক্রান্ত আরো সংবাদ

গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ

রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন

অডিও ভাইরাল: ক্যান্টনমেন্ট থানার সেই ওসি ডিবি হেফাজতে

রাজধানীর ক্যান্টনমেন্ট থানার সদ্য সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসানকেবিস্তারিত পড়ুন

সাবেক এমপি মিয়াজী যশোরের পার্ক থেকে আটক

ঝিনাইদহ-৩ আসনের সাবেক এমপি ও শেখ হাসিনার সাবেক সামরিক সচিববিস্তারিত পড়ুন

  • ফের ২ দিন রিমান্ডে আনিসুল হক
  • আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে
  • জামিন পেলেন সাবেক বিচারপতি মানিক
  • হাসিনার পতনে জাতির মনোজগত পরিবর্তন হয়েছে, নতুন রাজনীতি হতে হবে স্বচ্ছ: আমীর খসরু
  • বগুড়ায় হাসিনা-কাদেরের বিরুদ্ধে আরও এক মামলা
  • ১৭ বছর পর সচল হলো আবদুল আউয়াল মিন্টুর ব্যাংক হিসাব
  • ১০ দিনের রিমান্ডে সালমান এফ রহমান ও আনিসুল হক
  • ছাত্রলীগ-যুবলীগসহ আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি নুরের দলের
  • কোটা আন্দোলনে সবচেয়ে বেশি ইমেজ ড্যামেজ হয়েছে মুক্তিযুদ্ধের
  • বিএনপি ও সমমনা দলের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া
  • বিকেলে বাসায় ফিরবেন খালেদা জিয়া
  • খালেদা জিয়া মুক্তি পেলে দেশের গণতন্ত্র মুক্তি পাবে : এ্যানী