সোমবার, অক্টোবর ২৬, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধ হতে হবে

বিএনপির স্থায়ী কমিটির সদস্য লে. জে. মাহবুবুর রহমান বলেছেন, বর্তমানে গণতন্ত্র হুমকিতে। আর এই গণতন্ত্র রক্ষায় খালেদা জিয়া আন্দোলন করে যাচ্ছেন। আন্দোলনের অংশ হিসেবে পৌর নির্বাচনে আমরা অংশগ্রহণ করছি।

বৃহস্পতিবার বেলা ১২টায় দিনাজপুরের বীরগঞ্জ পৌর সভায় নির্বাচনী পথসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

মাহবুবুর রহমান বলেন, গণতন্ত্র রক্ষার লড়াইয়ে সকলকে ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধ হতে হবে। আগামী প্রজন্মকে একটি গণতান্ত্রিক বাংলাদেশ উপহার দেয়ার জন্য।

মাহবুবুর রহমান আরো বলেন, ৫ জানুয়ারি নির্বাচনের পর দেশে একদলীয় শাসন ব্যবস্থা কায়েম হয়েছে। গণতন্ত্রকে বিসর্জন দিয়ে একটি সরকার ক্ষমতা কুক্ষিগত করার জন্য বিভিন্ন পন্থায় বিরোধীদের নির্যাতন শুরু করেছে। তাদের সেই নির্যাতন নিপীড়নের জবাব দেবে জনগণ।

তিনি বলেন, বিএনপির একটি নির্বাচনমুখী গণতান্ত্রিক দল। আর জনগণের মতের প্রতি শ্রদ্ধাশীল। জনগণের মতামতকে শ্রদ্ধা জানাতে এই নির্বাচনে অংশগ্রহণ করেছি। যেন সরকার ফাঁকা মাঠে গোল দিতে না পারে। এ সময় তিনি বিএনপি মনোনীত প্রার্থী আলহাজ আমিরুল বাহারকে ধানের শীষে ভোট দেয়ার জন্য সকলের প্রতি আহ্বান জানান তিনি।

উপজেলা বিএনপির সভাপতি আলহাজ মনজুরুল ইসলাম মনজুর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাবেক মন্ত্রী মো. আসাদুল হাবিব দুলু, কেন্দ্রীয় মহিলা দলের সাংগঠনিক সম্পাদক মোছা. বিলকিছ ইসলাম, যুবদলের সহ-সভাপতি মো. আব্দুল খালেক, স্বেচ্ছাসেবক দলের যুগ্ম-সম্পাদক অধ্যাপক আমিনুল ইসলাম প্রমুখ।

এই সংক্রান্ত আরো সংবাদ

গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ

রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন

অডিও ভাইরাল: ক্যান্টনমেন্ট থানার সেই ওসি ডিবি হেফাজতে

রাজধানীর ক্যান্টনমেন্ট থানার সদ্য সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসানকেবিস্তারিত পড়ুন

সাবেক এমপি মিয়াজী যশোরের পার্ক থেকে আটক

ঝিনাইদহ-৩ আসনের সাবেক এমপি ও শেখ হাসিনার সাবেক সামরিক সচিববিস্তারিত পড়ুন

  • ফের ২ দিন রিমান্ডে আনিসুল হক
  • আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে
  • জামিন পেলেন সাবেক বিচারপতি মানিক
  • হাসিনার পতনে জাতির মনোজগত পরিবর্তন হয়েছে, নতুন রাজনীতি হতে হবে স্বচ্ছ: আমীর খসরু
  • বগুড়ায় হাসিনা-কাদেরের বিরুদ্ধে আরও এক মামলা
  • ১৭ বছর পর সচল হলো আবদুল আউয়াল মিন্টুর ব্যাংক হিসাব
  • ১০ দিনের রিমান্ডে সালমান এফ রহমান ও আনিসুল হক
  • ছাত্রলীগ-যুবলীগসহ আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি নুরের দলের
  • কোটা আন্দোলনে সবচেয়ে বেশি ইমেজ ড্যামেজ হয়েছে মুক্তিযুদ্ধের
  • বিএনপি ও সমমনা দলের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া
  • বিকেলে বাসায় ফিরবেন খালেদা জিয়া
  • খালেদা জিয়া মুক্তি পেলে দেশের গণতন্ত্র মুক্তি পাবে : এ্যানী