ধারণাতীত উঞ্চ হতে পারে বিশ্ব


বৈশ্বিক উষ্ণতার কারণে পৃথিবী ধারণাতীত গরম হতে পারে। গবেষকদের ধারণা ছিল পৃথিবীর তাপমাত্রা ২ দশমিক ১ ডিগ্রি থেকে ৪ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেতে পারে। তবে বর্তমান গবেষণায় দেখা গেছে তাপমাত্রা আরও বাড়তে পারে।
ইয়েল ইউনিভার্সিটি ও লরেন্স লিভারমোর ন্যাশনাল ল্যাবরেটরির গবেষকদের নেতৃত্বে পরিচালিত গবেষণায় এ তথ্য পাওয়া গেছে। চলতি সপ্তাহে সায়েন্স জার্নালে এটি প্রকাশিত হয়েছে।
গবেষকরা দেখেছেন, কার্বন ডাই অক্সাইডের উপস্থিতি দ্বিগুণ হওয়ার কারণে পৃথিবীর তাপমাত্রা কী পরিমাণ উষ্ণ হতে পারে। ইয়েল ইউনিভার্সিটির গবেষক আইভি টান বলেন, ‘গবেষণায় দেখা গেছে, জলবায়ুর সংবেদনশীলতা চার ডিগ্রি সেলসিয়াস থেকে বৃদ্ধি পেয়ে পাঁচ থেকে ৫ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস হয়েছে।’
গবেষকরা বলেন, মেঘমালা ধারণার চেয়ে বেশি উষ্ণ হচ্ছে। নাসা ও ডিপার্টমেন্ট অব এনার্জি অফিস অব সাইন্স’র অর্থায়নে এ গবেষণা হয়েছে।
এই সংক্রান্ত আরো সংবাদ


ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা
যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন


স্বর্ণের দামে আবারও বড় পতন
চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন


দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ
দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন













