নওয়াজ শরিফকে মোদির জন্মদিনের শুভেচ্ছা


দুই দেশের সীমান্তে উত্তেজনা থাকলেও পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আজ নিজের ট্যুইটার অ্যাকাউন্টে এ শুভেচ্ছা জানান মোদি।
ট্যুইটারে মোদি লেখেন, ‘পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফকে জন্মদিনের শুভেচ্ছা। আমি তার দীর্ঘ ও সু্স্থ জীবন কামনা করি। ‘
১৯৪৯ সালের ২৫ ডিসেম্বর লাহোরে ব্যবসায়ী পরিবারে নওয়াজের জন্ম। এর আগে গত বছর নওয়াজ শরিফকে জন্মদিনের শুভেচ্ছা জানাতে পাকিস্তানের লাহোরে আকস্মিক সফর গিয়েছিলেন মোদি।
উল্লেখ্য, সম্প্রতি ভারত নিয়ন্ত্রতি জম্মু-কাশ্মীর সীমান্তের উরি সেনাঘাঁটি এলাকায় দুর্বৃত্তদের হামলায় ১৯ ভারতীয় সেনা নিহত হন। এতে পাকিস্তানের দিকে অভিযোগ করে ভারত। এরপর থেকে দুই দেশের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়।
এই সংক্রান্ত আরো সংবাদ


পাকিস্তানের একাধিক এফ-১৬ ধ্বংসের দাবি করল ভারত
যুদ্ধের প্রায় ১৬ মাস পর পাকিস্তানের একাধিক এফ-১৬ যুদ্ধবিমান ধ্বংসবিস্তারিত পড়ুন


হরমুজে যুক্তরাষ্ট্রের জাহাজে ইরানের হামলা, একাধিক সেনা আহত
হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের সেনা সদস্যদের বহনকারী একটি জাহাজে হামলা করেছেবিস্তারিত পড়ুন


ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা
যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন













