বৃহস্পতিবার, জুন ৪, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

নগ্ন ছবি প্রকাশের হুমকিতে ব্যতিক্রমী পদক্ষেপ তরুণীর

দেশে এবং বিদেশে নারী নিগ্রহ ও যৌন হয়রানির সংখ্যা দিন দিন বেড়েই চলেছে। পরিস্থিতি এমন অবস্থায় দাড়িয়েছে যে এখন এসব ব্যপারে মেয়েদেরই প্রতিবাদ করতে হবে, সোচ্চার হতে হবে, সেই সঙ্গে আরও দৃঢ় মানসিকতার পরিচয় দিতে হবে। আর সেই কাঙ্ক্ষিত সাহস ও মানসিক দৃঢ়তার অনন্য নজির স্থাপন করলেন ভারতের তরুণা অশ্বানি নামের এক তরুণী।

এইতো কিছুদিন আগে তরুণা তার মেইল অ্যাকাউন্টে একটি ই-মেইল পান। কোনও এক অজ্ঞাত পরিচয় ব্যক্তির কাছ থেকে আসে মেইলটি। সেই মেইলে তরুণাকে উদ্দেশ করে লেখা ছিল ‘‘তোমার সমস্ত বন্ধু এবং সোশ্যাল মিডিয়ার বন্ধুদের সঙ্গে আমার যোগাযোগ রয়েছে। এমনকি তোমার আত্মীয়-স্বজন এবং সহকর্মীদের সঙ্গেও আমি চাইলে যোগাযোগ করতে পারি। আমি একজন সাইবার হ্যাকার। তুমি তোমার বয়ফ্রেন্ডকে তোমার যে ব্যক্তিগত ছবি এবং ভি়ডিওগুলো পাঠিয়েছিলে, সেগুলো সমস্ত আমি হ্যাক করে নিয়েছি।তু‌মি যদি তোমার কিছু নগ্ন ছবি আমাকে মেইল না করো, তাহলে তোমার সেই সমস্ত ব্যক্তিগত ছবি ও ভিডিও আমি তোমার বন্ধু ও আত্মীয়দের কাছে পাঠিয়ে দেব। তোমার পরিচিত অনেকেই হয়তো সেইসব ভিডিও আর ছবি দেখে বিব্রত বোধ করবেন, কিন্তু অনেকে আবার খুশিও হবেন। আগামী ২৪ থেকে ৪৮ ঘন্টার মধ্যে তুমি আমার দাবি না মানলে তোমার ওইসব ভিডিও আর ছবি আমি ইন্টারনেটে ছড়িয়ে দেব।’’

 

 

 

 

কিন্তু যে এই মেইলটি পাঠিয়েছিলেন তিনি সামান্য একটু ভুল করে বসেন। আর সেই ভুল হল তিনি বোঝেনি যে, এই ধরনের হুমকির মুখে ভেঙে প়ড়ার মেয়ে তরুণা নন। তরুণা সম্পূর্ণ অন্য ধাঁচের মেয়ে। তরুণা এই চাপের মুখে ভেঙে পড়ার বদলে রুখে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন।

তরুণা ফেসবুক মারফৎ গোটা ব্যাপারটা নিজেই প্রকাশ্যে নিয়ে আসেন। একটি ফেসবুক পোস্টে তিনি লেখেন, ‘‘হ্যাঁ, আমি আমার বয়ফ্রেন্ডকে কিছু ছবি আর ভিডিও পাঠিয়েছিলাম ঠিকই। কিন্তু সেই সমস্ত ছবি আর ভিডিও আমার পক্ষে যতই অস্বস্তিকর হোক না কেন, আমি এই লোকটার বিরুদ্ধে রুখে দাঁড়াব বলে স্থির করেছি।’’

নিজের ফেসবুক পোস্টের সঙ্গে সেই অজ্ঞাত পরিচয় ব্যক্তির পাঠানো ইমেলে‌র একাধিক স্ক্রিন শটও জুড়ে দেন তিনি। পাশাপাশি নিজের ফেসবুক বন্ধুদের কাছে রাখেন আবেদন— ‘যত বেশি সম্ভব শেয়ার করুন আমার এই পোস্ট, যাতে ওই লোকটা পৃথিবীর যে প্রান্তেই লুকিয়ে থাকুক, তাকে যেন চিহ্নিত করা যায়।’’

তরুণার সোশ্যাল মিডিয়ার বন্ধুরা তার এই আবেদনে সাড়া দেয়। তরুণার ওই পোস্ট ব্যাপকভাবে শেয়ার হয় ফেসবুকে। বিষয়টা ফেসবুকে এতটাই আলোড়ন তুলেছে যে প্রশাসনও নড়েচড়ে বসতে বাধ্য হয়েছে। মেইল প্রেরক নিজেকে মুম্বাই এর অধিবাসী বলে জানিয়েছিল। সেই কারণে মুম্বাই পুলিশ নিজ থেকেই তরুণার কাছে আবেদন রেখেছে যে, তিনি যেন একটি অফিসিয়াল অভিযোগ দায়ের করেন পুলিশের কাছে।

যে হ্যাকার তরুণাকে ব্ল্যাকমেল করছিল সে তরুণাকে পাঠানো মেইলে লিখেছিল, ‘‘আমি তোমার থেকে কয়েকশো মাইল দূরে রয়েছি। কাজেই তুমি আমার কিছুই পারবে না।’’ কিন্তু তরুণার সাহসী পদক্ষেপের কারণে পুলিশের হাতে তার ধরা পড়া এখন সময়ের অপেক্ষা। এ ধরনের পরিস্থিতিতে ভয় না পেয়ে এমন একটি পদক্ষেপ নেওয়াতে সত্যিকারের অর্থে প্রশংসার যোগ্য তরুণা অশ্বানি ।

এই সংক্রান্ত আরো সংবাদ

‘বাজি’ দিয়ে ফিরলো কোক স্টুডিও বাংলা

“বাজি” গান দিয়ে এক বছরেরও বেশি সময়ের বিরতি কাটিয়ে অবশেষেবিস্তারিত পড়ুন

বর্ষার পর এবার সিনেমা ছাড়ার সিদ্ধান্ত অনন্ত জলিলের, কারণ জানালেন নিজেই

ব্যবসায়ী থেকে একসময় সিনেমায় অভিনয় করা শুরু করেন অনন্ত জলিল।বিস্তারিত পড়ুন

শাহরুখ-দীপিকার বিরুদ্ধে থানায় এজাহার

প্রতারণার অভিযোগে বলিউড কিং শাহরুখ খান ও অভিনেত্রী দীপিকা পাড়ুকোনেরবিস্তারিত পড়ুন

  • থালাপতি বিজয়ের বিরুদ্ধে মামলা
  • এবার হত্যাচেষ্টা মামলার আসামি রিয়াজ-চঞ্চল-মামুনুর রশীদসহ ১৪ শিল্পী
  • ওটিটি প্ল্যাটফর্মে যে সিরিজগুলো ২০২৫ মাতাবে
  • অবৈধ জুয়ার প্রচারণায় অপু-বুবলী-পরিমনি-ফারিয়াদের নাম
  • ৮ বছরের আইনি লড়াই শেষে বিবাহ বিচ্ছেদ চূড়ান্ত ‘ব্র্যাঞ্জেলিনা’ দম্পতির
  • বিয়ে করলেন তাহসান!
  • সমুদ্র পাড়ে দুর্গারূপে নওশাবা
  • শুল্কমুক্ত গাড়ি খালাস করেছেন সাকিব-ফেরদৌস, পারেননি সুমনসহ অনেকে
  • আলোচিত নায়িকা পরীমনির পরিবার সম্পর্কে এই তথ্যগুলো জানতেন?
  • বাবা দিবসে কাজলের মেয়ে শৈশবের ছবি পোস্ট করলেন
  • চলে গেলেন অভিনেত্রী সীমানা
  • শাকিবের সঙ্গে আমার বিয়ের সম্ভাবনা থাকতেই পারে: মিষ্টি জান্নাত