নজরুল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর লাশ উদ্ধার
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের ৩য় বর্ষের শিক্ষার্থী রায়হান মাহমুদ রাজ (২০) নামের এক শিক্ষার্থীর ময়মনসিংহের বাইপাস মোড় হতে লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত শিক্ষার্থীর বাড়ি ময়মনসিংহের শম্ভুগঞ্জে।
ময়মনসিংহ কোতুয়ালী থানার ওসি মোঃ কামরুল ইসলাম জানান, গত রবিবার ময়মনসিংহের বাইপাস মোড় হতে সকাল ৮টায় লাশ উদ্ধার করা হয়। নিহত শিক্ষার্থীর পরিচয় না পাওয়ায় শহরের বিভিন্ন জায়গায় মাইকিং এবং শহরের বিভিন্ন পত্রিকায় নিহত শিক্ষার্থীর পরিচয় পাওয়ার জন্য প্রচার করা হয়। সেই প্রচারের মাধ্যমে দিবাগত রাত সাড়ে ১২ টার দিকে নিহত শিক্ষার্থীর পরিবার জানতে পেরে থানায় আসে।
পরিবারের হাতে আজ নিহত শিক্ষার্থীর লাশ তুলে দেওয়া হবে। তিঁনি আরো জানান, নিহত শিক্ষার্থীর গায়ে কোন ধরনের আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। পুলিশ বাদি হয়ে কোতুয়ালী থানায় মামলা করেন।
এই সংক্রান্ত আরো সংবাদ


‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’
রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন


জাতিসংঘ: মধ্যপ্রাচ্য যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে কোটি কোটি মানুষ খাদ্যসংকটে পড়বে
মধ্যপ্রাচ্যের যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে বিশ্বজুড়ে আরও কয়েক কোটি মানুষ তীব্রবিস্তারিত পড়ুন


‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলার জন্যবিস্তারিত পড়ুন













