বৃহস্পতিবার, অক্টোবর ২২, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

নতুন জামায়াত আমিরের যুদ্ধাপরাধ তদন্ত

জামায়াতের নতুন আমির মকবুল আহমদের ‘যুদ্ধাপরাধ তথ্য অনুসন্ধানে’ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তদন্ত শুরু করেছে।

মঙ্গলবার সকালে আন্তর্জাতিক যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালের সহকারি পরিচালক নুরুল ইসলামের নেতৃত্বে তদন্ত দল ফেনী জেলার দাগনভূঞা উপজেলার জয়লস্কর ইউনিয়ন পরিষদের লালপুর গ্রামে যায়।

যেখানে মকবুল আহমদের নির্দেশে হিন্দুপাড়ায় আগুন দেয়া এবং বিভিন্ন পরিবারের ১০ জনকে নির্মম ভাবে হত্যার তথ্য, উপাত্ত নির্যাতিত পরিবারের কাছ থেকে সংগ্রহ করা হয়।

এর আগে মানবতাবিরোধী অপরাধে জামায়াত নির্বাহী পরিষদ সদস্য মীর কাসেম আলী, আমির মাওলানা মতিউর রহমান নিজামী, সেক্রেটারি জেনারেল আলী আহসান মুহাম্মদ মুজাহিদ, সহকারি সেক্রেটারি মুহাম্মদ কামারুজ্জামান ও আব্দুল কাদের মোল্লার ফাঁসির দণ্ড কার্যকর করা হয়েছে। একই অপরাধে আজীবন জেলের দণ্ড ভোগ করছেন জামায়াতের নায়েবে আমির মাওলানা দেলাওয়ার হুসাইন সাইদী।

অন্যদিকে ৯০ বছরের সাজা মাথায় নিয়ে জেলে থেকে মৃত্যুবরণ করেছেন দলের সাবেক আমির গোলাম আযম। জামায়াতের জ্যেষ্ঠ নায়েবে আমির মাওলানা একেএম ইউসুফ বিচারাধীন অবস্থায় কারাগারে মারা যান।

এই সংক্রান্ত আরো সংবাদ

গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ

রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন

অডিও ভাইরাল: ক্যান্টনমেন্ট থানার সেই ওসি ডিবি হেফাজতে

রাজধানীর ক্যান্টনমেন্ট থানার সদ্য সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসানকেবিস্তারিত পড়ুন

সাবেক এমপি মিয়াজী যশোরের পার্ক থেকে আটক

ঝিনাইদহ-৩ আসনের সাবেক এমপি ও শেখ হাসিনার সাবেক সামরিক সচিববিস্তারিত পড়ুন

  • ফের ২ দিন রিমান্ডে আনিসুল হক
  • আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে
  • জামিন পেলেন সাবেক বিচারপতি মানিক
  • হাসিনার পতনে জাতির মনোজগত পরিবর্তন হয়েছে, নতুন রাজনীতি হতে হবে স্বচ্ছ: আমীর খসরু
  • বগুড়ায় হাসিনা-কাদেরের বিরুদ্ধে আরও এক মামলা
  • ১৭ বছর পর সচল হলো আবদুল আউয়াল মিন্টুর ব্যাংক হিসাব
  • ১০ দিনের রিমান্ডে সালমান এফ রহমান ও আনিসুল হক
  • ছাত্রলীগ-যুবলীগসহ আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি নুরের দলের
  • কোটা আন্দোলনে সবচেয়ে বেশি ইমেজ ড্যামেজ হয়েছে মুক্তিযুদ্ধের
  • বিএনপি ও সমমনা দলের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া
  • বিকেলে বাসায় ফিরবেন খালেদা জিয়া
  • খালেদা জিয়া মুক্তি পেলে দেশের গণতন্ত্র মুক্তি পাবে : এ্যানী