বুধবার, অক্টোবর ২১, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

নদীতে আগুন জ্বালিয়ে অস্ট্রেলিয়ায় অভিনব প্রতিবাদ

কয়লা খনি থেকে গ্যাস আহরণে পরিবেশের ক্ষতির প্রতি দৃষ্টি আকর্ষণের জন্য নদীতে আগুন লাগিয়ে প্রতিবাদ করা হয়েছে অস্ট্রেলিয়ায়। দেশটির পরিবেশবাদী দল গ্রিনের এক এমপি এই কাণ্ড ঘটিয়েছেন। বিষয়টি বিপজ্জনক হলেও বিশ্ব মিডিয়ার দৃষ্টি ঠিকই পড়েছে এই কর্মকাণ্ডে।

সংবাদমাধ্যম ‘দি অস্ট্রেলিয়ান’ জানিয়েছে, নিউ সাউথ ওয়েলস রাজ্যের গ্রিন এমপি জেরেমি বাকিংহ্যাম সম্প্রতি কোডামিন নদীতে আগুন লাগান। নদীর পানিতে গ্যাস নির্গত হওয়ার বিষয়টি প্রমাণের জন্যই তিনি এই কাজ করেন। নদীর নিচে থেকে আসা গ্যাসের বুদবুদে প্রায় ঘণ্টাখানেক ধরে ওই আগুন জ্বলে।

তবে স্থানীয় কয়লা খনি থেকে গ্যাস আহরণে নিযুক্ত প্রতিষ্ঠান অরিজিন এনার্জি দাবি করেছে ঘটনাস্থলের কয়েক কিলোমিটার দূরেই খনি অবস্থিত।

এমপি জেরেমি বাকিংহ্যাম দাবি করেন, ২০১২ সালে কোডামিন নদীতেই গ্যাসের সন্ধানপাওয়া যায়। তবে এর কিছুদিন পরই নিকটস্থ একটি জায়গায় কয়লা খনি থেকে গ্যাস আহরণ শুরু হয়। কিন্তু এর পর থেকেই এলাকাজুড়ে বিভিন্ন স্থানে গ্যাস বের হয়ে আসছে। যা পরিবেশের জন্য বেশ ক্ষতিকর।

অরিজিন এনার্জির এক মুখপাত্র বলেন, এলাকায় গ্যাস ছড়িয়ে পড়ার বিষয়টি কারো অজানা নয়। আগুন লাগানোর স্থানের কয়েক কিলোমিটার দূরেই খনি। তবে দৃষ্টি আকর্ষণের জন্য নদীতে উদগীরণ হওয়া স্থানে আগুন লাগানো মোটেই নিরাপদ নয়। তেমনি এটি দ্বায়িত্বশীল কোনো কাজও নয়।

অরিজিন এনার্জির মুখপাত্র আরো বলেন, খনির আশপাশের এলাকায় মানুষ নিরাপত্তার কিছু নিয়ম মানলেই কোনো ক্ষতির আশঙ্কা নেই।

এই সংক্রান্ত আরো সংবাদ

পাকিস্তানের একাধিক এফ-১৬ ধ্বংসের দাবি করল ভারত

যুদ্ধের প্রায় ১৬ মাস পর পাকিস্তানের একাধিক এফ-১৬ যুদ্ধবিমান ধ্বংসবিস্তারিত পড়ুন

হরমুজে যুক্তরাষ্ট্রের জাহাজে ইরানের হামলা, একাধিক সেনা আহত

হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের সেনা সদস্যদের বহনকারী একটি জাহাজে হামলা করেছেবিস্তারিত পড়ুন

ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা

যুক্তরা‌ষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন

  • দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ
  • তেহরানে বাংলাদেশ দূতাবাসের সবাইকে দ্রুত সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত
  • সংঘাতের মাঝেও তেহরানের বায়ুমান ঢাকার চেয়ে ভালো
  • শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
  • নেতানিয়াহু: তেহরানের আকাশ দখলে, জয়ের পথে ইসরায়েল
  • অবিলম্বে তেহরান খালি করার আহ্বান ট্রাম্পের
  • ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কিকে স্বৈরাচারী শাসক বললেন ট্রাম্প
  • ধর্ষণের অভিযোগের তদন্ত চলায় এমবাপ্পেকে বিজ্ঞাপন থেকে সরাল রিয়াল
  • মিয়ানমারে বন্যায় মৃতের সংখ্যা দ্বিগুণ বেড়ে ২২৬
  • ইসরাইলি হামলায় আরও ৩৮ ফিলিস্তিনি নিহত
  • বিক্ষোভকারীদের অধিকার সমুন্নত রাখতে সরকারের প্রতি আহ্বান যুক্তরাষ্ট্রের
  • একদিনে গাজায় ইসরাইলি হামলায় নিহত ৫৭ ফিলিস্তিনি