নন-ক্যাডার পদে ৩৫১৯ জন নিয়োগ দিবে সরকার
জনপ্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম বলেছেন, ২০১৫-২০১৬ অর্থ-বছরে সরকারি নন-ক্যাডার পদে মোট ৩ হাজার ৫শ’ ১৯ জন লোক নিয়োগ করা হবে। বর্তমানে সরকারি দফতরগুলোর শূন্য পদে জনবল নিয়োগ একটি চলমান প্রক্রিয়া। আজ মঙ্গলবার জাতীয় সংসদে পঞ্চগড়-১ আসনের সংসদ সদস্য নাজমুল হক প্রধানের লিখিত প্রশ্নের জবাবে তিনি এসব তথ্য জানান।
সৈয়দ আশরাফুল ইসলাম বলেন, ‘বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) ৩৪তম বিসিএস পরীক্ষার মাধ্যমে ২১৫৮টি পদে নিয়োগের জন্য সুপারিশ করেছে। প্রাক-চরিত্র যাচাই, স্বাস্থ্য পরীক্ষার প্রতিবেদন এবং মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিবেদন পাওয়ার পর উপযুক্ত বিবেচিত প্রার্থীকে শূন্য পদে নিয়োগ দেওয়া হবে’।
তিনি বলেন, তাছাড়া বিভিন্ন মন্ত্রণালয়/বিভাগ থেকে প্রাপ্ত রিকুইজিশনের প্রেক্ষিতে পিএসসি ১ম ও ২য় শ্রেণির গেজেটেড পদে নিয়োগের সুপারিশ করে থাকে। সে মোতাবেক চলতি অর্থ-বছরে সরকারি নন-ক্যাডার পদে মোট ৩৫১৯ জন লোক নিয়োগ করা হবে।
এই সংক্রান্ত আরো সংবাদ


গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ
রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন


বাকস্বাধীনতা-সম্মানহানি বিবেচনায় সাইবার আইন সংশোধন: আইনমন্ত্রী
আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বাকস্বাধীনতা নিশ্চিতের পাশাপাশি ব্যক্তির সম্মানহানি যেনবিস্তারিত পড়ুন


‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’
রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন













