নরওয়েতে হেলিকপ্টার বিধ্বস্ত, ১১ জনের লাশ উদ্ধার
নরওয়ের পশ্চিম উপকূলে ১৩ জন আরোহী নিয়ে একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। এ ঘটনায় ১১ জনের মরদেহ উদ্ধার হলেও দু’জন এখনও নিখোঁজ রয়েছেন।
বিবিসির খবরে বলা হয়েছে, হেলিকপ্টারটি বিধ্বস্তের সময় এতে ১৪ আরোহী ছিলেন দাবি করছে নরওয়ের পুলিশ। তবে দেশটির সিভিল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন ১৩ আরোহীর কথা বলছে।
বিমানটির ১৩ আরোহীর মধ্যে ১১ জনই ছিলেন নরওয়েজিয়ান, এক ব্রিটিশ ও একজন ইতালিয়ান। তবে বিদেশি দুই নাগরিকই মারা গেছে কিনা তা জানা যায়নি।
এদিকে, প্রাথমিক হেলিকপ্টারটি বিধ্বস্তের কারণ জানাতে পারেননি দক্ষিণ নরওয়ের উদ্ধার সমন্বয় সেন্টারের এক মুখপাত্র।
এছাড়া হেলিকপ্টারটি বিধ্বস্ত এলাকায় আবহাওয়ার কোন সমস্যা ছিল না বলে জানিয়েছে স্থানীয় অধিদপ্তর।
এই সংক্রান্ত আরো সংবাদ


ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা
যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন


স্বর্ণের দামে আবারও বড় পতন
চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন


দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ
দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন













