নরসিংদীতে নৌকাডুবি: নিহত ১০, নিখোঁজ অর্ধশত
নরসিংদী প্রতিনিধি: নরসিংদীর রায়পুরায় আড়িয়াল খা নদীতে নৌকাডুবির ঘটনায় প্রাথমিকভাবে শিশুসহ অন্তত ১০ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। নিখোঁজ রয়েছে আরো অর্ধশতাধিক। উদ্ধার কাজ অব্যাহত রয়েছে।
আজ শনিবার সকালে এ ঘটনা ঘটে।
মৃতদের মধ্যে তিনজনের পরিচয় পাওয়া গেছে। এরা হলেন, বেলাব উপজেলা দেয়ানের চর গ্রামের বিবি মালদারের নেছা (৮০), ইয়াছিন (৬), জেরিন (৮)।
প্রত্যক্ষদর্শীরা জানায়, বাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার গণিশাহ মাজারের উদ্যেশে একটি ইঞ্জিন চালিত নৌকায় করে সকাল ১০টায় আশপাশের এলাকার অন্তত আড়াই শ গনিশাহ ভক্ত রওনা করে। নৌকার ধারণ ক্ষমতা অনুপাতে যাত্রী সংখ্যা অধিক হওয়ায় ঘাট থেকে নৌকা ছেড়ে যাওয়ার কয়েক মিনিটের মধ্যেই নৌকাটি নদীর মাঝখানে উল্টে যায়। এতে এ হতাহতের ঘটনা ঘটে। তবে নিহতের সংখ্যা বাড়তে পারে বলে ধারনা করছেন স্থানীয়রা।
এই সংক্রান্ত আরো সংবাদ


গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ
রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন


বাকস্বাধীনতা-সম্মানহানি বিবেচনায় সাইবার আইন সংশোধন: আইনমন্ত্রী
আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বাকস্বাধীনতা নিশ্চিতের পাশাপাশি ব্যক্তির সম্মানহানি যেনবিস্তারিত পড়ুন


‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’
রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন













