নাইজেরিয়ায় বিচ্ছিন্ন বোমা হামলায় নিহত ৮০
নাইজেরিয়ার উত্তর পূর্বাঞ্চলীয় বর্নো স্টেটে বিচ্ছিন্ন বোমা হামলায় কমপক্ষে ৮০ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো দেড়শ’র বেশি মানুষ। স্থানীয় পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে সোমবার রাতে এ খবর জানিয়েছে রয়টার্স।
রোববার স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে সাতটার দিকে বর্নো প্রদেশের রাজধানী মাইদুগুরিতে তিনটি বোমা বিস্ফোরণের ঘটনায় কমপক্ষে ৫৪ জন নিহত এবং আরো ৯০ জন আহত হন।
এর মাত্র দু ঘণ্টা পরেই একই প্রদেশের মোনগুনো শহরের এক চেকপয়েন্টের কাছে আরো দুটি বোমা হামলা চালান হয়। ওই হামলায় ২৭ জন নিহত এবং আরো ৬২ জন আহত হয়েছে বলে স্থানীয় বাসিন্দা এবং হাসপাতাল সূত্রগুলো জানিয়েছে।
তাৎক্ষণিকভাবে কোনো গোষ্ঠী এইসব বোমা হামলার দায় স্বীকার করেনি। তবে দেশটির ইসলামি জঙ্গি গোষ্ঠী বোকো হারাম সাধারণতঃ এ ধরনের হামলা চালিয়ে থাকে। বর্নো প্রদেশে ইসলামিক আইন চালু করার জন্য ২০০৯ সাল থেকে সরকারের বিরুদ্ধে সহিংস বিদ্রোহ চালিয়ে যাচ্ছে এই গোষ্ঠীটি।
তাদের হামলায় আফ্রিকার অন্যতম জনবহুল দেশ নাইজেরিয়ায় হাজার হাজার মানুষ প্রাণ হারিয়েছে। এছাড়া গৃহহীন হয়েছে আরো ২১ লাখের মত মানুষ। গত ২৯ মে প্রেসিডেন্ট মুহাম্মাদু বুহারি ক্ষমতায় আসার পর মাত্র চার মাসের হামলায় নিহত হয়েছে আটশ’র বেশি মানুষ।
এই সংক্রান্ত আরো সংবাদ


ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা
যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন


স্বর্ণের দামে আবারও বড় পতন
চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন


দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ
দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন













