শনিবার, অক্টোবর ২৪, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

নাগরিক সমস্যা: ফেসবুকে জানালেই সমাধান

এখন থেকে জনদুর্ভোগ ও সমস্যার কথা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে জানাতে পারবেন সাতক্ষীরার সর্বস্তরের মানুষ। অভিযোগের সত্যতা যাচাইয়ের পর তার সমাধান করবে জেলা প্রশাসন। শুধু সমস্যাই নয়, সম্ভাবনার কথাও বিনা বাধায় জানানোর সুযোগ পারবেন জেলার মানুষ।

মানুষের সমস্যার বিষয়টি মাথায় নিয়ে ‘সিটিজেন জার্নালিজম, সাতক্ষীরা’ নামে একটি ফেসবুক পেজ খুলেছে সাতক্ষীরা জেলা প্রশাসন। উদ্যোগটি নিয়েছেন জেলা প্রশাসক আবুল কাশেম মো. মহিউদ্দিন।

জেলা প্রশাসনের পেইজে ঢুকলেই দেখা যাবে বাংলাদেশের মানচিত্রে সাতক্ষীরার অবস্থানের চিত্র। ঠিক এর একটু উপরে লেখা সমস্যা সমাধানে জেলা প্রশাসন। এছাড়াও বড় অক্ষরে লেখা আছে, আপনার এলাকার জনদুর্ভোগ, সমস্যা ও সম্ভাবনার কথা এই পেজে ছবিসহ পোস্ট করুন। নিজে জানুন, অন্যকে জানান। উন্নয়নের পথে এগিয়ে থাকুন’।

জেলা প্রশাসনের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন বিভিন্ন শ্রেণি পেশার মানুষ। এজন্য তারা উদ্যোক্তাদের ধন্যবাদ দিতেও কৃপণতা করেননি।

জেলা প্রশাসনের ফেসবুক পেজে বরগুনার জেলা প্রশাসক জানিয়েছে, ‘এটি ভালো উদ্যোগ। শুভ কামনা রইল বন্ধু। এগিয়ে যাও’।

রুহুল কুদ্দুস নামে আরেকজন লিখেছেন, ‘স্যার এই মহৎ উদ্যোগকে সাধুবাদ জানাই। সাতক্ষীরার মাটিকে ন্যায়বিচার প্রতিষ্ঠা হোকে এই কামনা করি। যারা অন্যের হক মেরে বড়লোক হচ্ছে তাদের বিন্দুমাত্র ছাড় দেবেন না। আমরা সঙ্গে আছি। স্যালুট স্যার।’

জানতে চাইলে সাতক্ষীরা জেলা প্রশাসক আবুল কাশেম মো. মহিউদ্দিন বলেন, ‘সর্বস্তরের মানুষের দুঃখ, দুর্ভোগ ও সমস্যার কথা জানতে এবং সমাধান করতে এই উদ্যোগ নেয়া হয়েছে। অনেক মানুষের দুর্ভোগের কথা জেলা প্রশাসক পর্যন্ত আসে না। তাই তারা এই পেজে সমস্যার কথা জানালে আমরা দ্রুত ব্যবস্থা নেব।’
pic_128781_0

এই সংক্রান্ত আরো সংবাদ

গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ

রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন

বাকস্বাধীনতা-সম্মানহানি বিবেচনায় সাইবার আইন সংশোধন: আইনমন্ত্রী

আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বাকস্বাধীনতা নিশ্চিতের পাশাপাশি ব্যক্তির সম্মানহানি যেনবিস্তারিত পড়ুন

‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’

রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন

  • জাতিসংঘ: মধ্যপ্রাচ্য যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে কোটি কোটি মানুষ খাদ্যসংকটে পড়বে
  • ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার
  • ৪৮ ঘণ্টার মধ্যে জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবি গণ অধিকার পরিষদের
  • নুরুল হকের স্বাস্থ্যের খোঁজ নিলেন খালেদা জিয়া
  • যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলায় দুই শিশু নিহত, আহত ১৭
  • গাজায় অনাহারে ২ শিশুসহ ১০ জনের মৃত্যু
  • যুক্তরাষ্ট্রে কমছে বিদেশি শিক্ষার্থী ও সংবাদকর্মীদের ভিসার মেয়াদ
  • সিগারেটের আগুন থেকে দাবানল, সাইপ্রাসের ১০০ বর্গকিলোমিটার বনাঞ্চল পুড়ে ছাই
  • চবিতে ফের স্থানীয়দের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ-ইটপাটকেল নিক্ষেপ, সহ-উপাচার্যসহ আহত ১০
  • রাকসু কার্যালয়ে ছাত্রদলের নেতা-কর্মীদের তালা-ভাঙচুর
  • স্বরাষ্ট্র উপদেষ্টা: অন্তর্বর্তী সরকারের আমলে ১,৬০৪ বার সড়ক অবরোধ হয়েছে
  • কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের রেলপথ অবরোধ