শনিবার, অক্টোবর ১৭, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

নাঙ্গলকোটে বন্যার পানিতে ডুবে বৃদ্ধের মৃত্যু

কুমিল্লার নাঙ্গলকোটে বন্যার পানিতে ডুবে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। মৃত সিরাজুল হক (৬৫) উপজেলার ঢালুয়া ইউপির গোরক মুড়া গ্রামের বাসিন্দা। রবিবার বিকাল ৫টার পর থেকে তিনি নিখোঁজ ছিলেন। সোমবার দুপুরে তার লাশ উদ্ধার করে ডুবুরি দল।

এলাকাবাসী জানায়, স্মরণকালের ভয়াবহ বন্যার কবলে কুমিল্লার নাঙ্গলকোটের নদী অঞ্চলগুলো পানির নিচে তলিয়ে যায়। রবিবার বিকালে গোরক মুড়া থেকে নৌকা দিয়ে অসুস্থ এক ব্যক্তিকে নদী পার করতে যান সিরাজুল হক। আসার পথে পানির স্রোতে ও অতিরিক্ত বাতাস থাকায় তার নৌকা উল্টে তিনি নিখোঁজ হয়ে যান। পরে সন্ধ্যার পর থেকে তাকে অনেক খোঁজাখুঁজি করেও পাওয়া যায়নি।

স্থানীয় জুবায়ের হোসেন নামে একজন বলেন, নিখোঁজ হওয়ার পর আমাদের স্পিডবোটের খুব প্রয়োজন ছিল তাকে উদ্ধারের জন্য। আমরা স্পিডবোট না পাওয়াতে সঙ্গে সঙ্গে তাকে উদ্ধার করা সম্ভব হয়নি। পরে রাতে চাঁদপুর থেকে একদল ডুবুরি এনে সোমবার দুপুর ১২টার দিকে খোঁজাখুঁজি করে সিরাজুল হকের লাশ উদ্ধার করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সুরাইয়া আক্তার লাকী বলেন, ‘বিষয়টি আমি জেনেছি। ওই এলাকায় অনেক পানি হওয়ায় তাদের বারবার করে আমরা রিকোয়েস্ট করেছি, আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিতে; কিন্তু তারা নিজেদের ঘরবাড়ি ছেড়ে আসছে না। আমাদের কাছে পর্যাপ্ত স্পিডবোট নেই। কারণ এই এলাকায় সচরাচর বন্যা হয় না।’

এই সংক্রান্ত আরো সংবাদ

গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ

রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন

বাকস্বাধীনতা-সম্মানহানি বিবেচনায় সাইবার আইন সংশোধন: আইনমন্ত্রী

আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বাকস্বাধীনতা নিশ্চিতের পাশাপাশি ব্যক্তির সম্মানহানি যেনবিস্তারিত পড়ুন

‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’

রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন

  • জাতিসংঘ: মধ্যপ্রাচ্য যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে কোটি কোটি মানুষ খাদ্যসংকটে পড়বে
  • ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার
  • ৪৮ ঘণ্টার মধ্যে জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবি গণ অধিকার পরিষদের
  • নুরুল হকের স্বাস্থ্যের খোঁজ নিলেন খালেদা জিয়া
  • যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলায় দুই শিশু নিহত, আহত ১৭
  • গাজায় অনাহারে ২ শিশুসহ ১০ জনের মৃত্যু
  • যুক্তরাষ্ট্রে কমছে বিদেশি শিক্ষার্থী ও সংবাদকর্মীদের ভিসার মেয়াদ
  • সিগারেটের আগুন থেকে দাবানল, সাইপ্রাসের ১০০ বর্গকিলোমিটার বনাঞ্চল পুড়ে ছাই
  • চবিতে ফের স্থানীয়দের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ-ইটপাটকেল নিক্ষেপ, সহ-উপাচার্যসহ আহত ১০
  • রাকসু কার্যালয়ে ছাত্রদলের নেতা-কর্মীদের তালা-ভাঙচুর
  • স্বরাষ্ট্র উপদেষ্টা: অন্তর্বর্তী সরকারের আমলে ১,৬০৪ বার সড়ক অবরোধ হয়েছে
  • কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের রেলপথ অবরোধ