বুধবার, অক্টোবর ২১, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

নাজিমুদ্দিন আপত্তিকর লিখেছে কি না দেখা প্রয়োজন: স্বরাষ্ট্রমন্ত্রী

দুর্বৃত্তদের হাতে নিহত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র নাজিমুদ্দিন সামাদ ধর্ম নিয়ে আপত্তিকর কিছু লিখেছেন কি না তা দেখা প্রয়োজন বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান।

বৃহস্পতিবার স্বরাষ্ট্রমন্ত্রী বিবিসিকে এ কথা বলেছেন।

নাজিমুদ্দিন হত্যাকাণ্ড সম্পর্কে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “কেন এটা হয়েছে, কী হয়েছে, এখনই তা বলতে পারব না। আগে জেনে নেই। ব্লগে আপত্তিজনক কিছু লিখেছে কি না, তা দেখার প্রয়োজন আছে।”

আসাদুজ্জামান বলেন, “আগের যে হত্যাকাণ্ডগুলো হয়েছে তাদের ব্লগ যদি দেখেন, এভাবে মানুষের ধর্মে আঘাত দেওয়া, বিশ্বাসে আঘাত দেওয়া, পৃথিবীর কোনো দেশেই তা গ্রহণযোগ্য নয়।”

বুধবারের এই হত্যাকাণ্ডের পর আবার নতুন করে অনেকেই বলছেন, এর আগের ব্লগার হত্যাকাণ্ডগুলোর বিচার ঠিকঠাক মতো হচ্ছে না বলেই এই পরিণতি।

এই প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আগের সবগুলো হত্যাকাণ্ডের তদন্ত হয়ে গেছে এবং প্রধান হোতাদের হয় ধরা হয়েছে, না হয় চিহ্নিত করা হয়েছে।

তবে লেখালেখির কারণেই নাজিমুদ্দিন সামাদকে হত্যা করা হয়েছে কি না – সরকার এখনো তা বলতে চাইছে না।

ঢাকার যে এলাকায় নাজিমুদ্দিনকে হত্যা করা হয়েছে, সেই সূত্রাপুর থানার ওসি তপন চন্দ্র সাহা বিবিসিকে বলেন, নিহত নাজিমুদ্দিন অনলাইন আ্যাক্টিভিস্ট ছিলেন কি না, এ রকম তথ্য এখনো তাদের কাছে নেই।

তবে সরকারের তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বিবিসিকে বলেছেন, এই হত্যাকাণ্ড আবার প্রমাণ করে দেশে উগ্রপন্থীরা তৎপর এবং তারা ধর্মনিরপেক্ষ মানুষদের নিশ্চিহ্ণ করতে চায়।

এই সংক্রান্ত আরো সংবাদ

গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ

রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন

বাকস্বাধীনতা-সম্মানহানি বিবেচনায় সাইবার আইন সংশোধন: আইনমন্ত্রী

আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বাকস্বাধীনতা নিশ্চিতের পাশাপাশি ব্যক্তির সম্মানহানি যেনবিস্তারিত পড়ুন

‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’

রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন

  • জাতিসংঘ: মধ্যপ্রাচ্য যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে কোটি কোটি মানুষ খাদ্যসংকটে পড়বে
  • ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার
  • ৪৮ ঘণ্টার মধ্যে জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবি গণ অধিকার পরিষদের
  • নুরুল হকের স্বাস্থ্যের খোঁজ নিলেন খালেদা জিয়া
  • যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলায় দুই শিশু নিহত, আহত ১৭
  • গাজায় অনাহারে ২ শিশুসহ ১০ জনের মৃত্যু
  • যুক্তরাষ্ট্রে কমছে বিদেশি শিক্ষার্থী ও সংবাদকর্মীদের ভিসার মেয়াদ
  • সিগারেটের আগুন থেকে দাবানল, সাইপ্রাসের ১০০ বর্গকিলোমিটার বনাঞ্চল পুড়ে ছাই
  • চবিতে ফের স্থানীয়দের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ-ইটপাটকেল নিক্ষেপ, সহ-উপাচার্যসহ আহত ১০
  • রাকসু কার্যালয়ে ছাত্রদলের নেতা-কর্মীদের তালা-ভাঙচুর
  • স্বরাষ্ট্র উপদেষ্টা: অন্তর্বর্তী সরকারের আমলে ১,৬০৪ বার সড়ক অবরোধ হয়েছে
  • কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের রেলপথ অবরোধ