নায়েকের মাথার দাম ১৫ লক্ষ


বিতর্কিত ইসলাম প্রচারক জাকির নায়েকের বিরুদ্ধে সুর চড়াল একটি শিয়া সংগঠন৷ নায়েকের মাথার দাম ১৫ লাখ টাকা বলে ঘোষণা করল তারা৷
মঙ্গলবার এই সংগঠনের পক্ষ থেকে বলা হয়, জাকির নায়েককে খুন করতে পারলেই ১৫ লক্ষ টাকা পুরস্কার দেওয়া হবে৷ ফেসবুক পোস্টে জাকির নায়েককে ‘খলনায়ক’ বলে সম্বোধন করেন এই শিয়া সংগঠনের সভাপতি সৈয়দ কালবে হুসেন নকভি৷
ফেসবুকে তিনি লেখেন, আল্লাহকে অবমাননা করেছেন জাকির নায়েক৷ জঙ্গিদের সঙ্গে যোগ রয়েছে তাঁর৷ জাকির নায়েককে খুন করতে পারলে পুরস্কৃত করা হবে৷ উল্লেখ্য, কারও মাথার দাম ঘোষণা করা ফৌজদারি অপরাধ৷ এর জন্য সর্বোচ্চ সাত বছর জেল হতে পারে৷ হুসেন নাকভি ফেসবুক পোস্টে এই হুমকি দিলেও তা অজানা পুলিশের কাছে। লখনউ রেঞ্জের ডেপুটি ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ আর কে এস রাঠোর জানান, এরকম বিবৃতির কথা তাঁরা জানেন না৷
এই সংক্রান্ত আরো সংবাদ


ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা
যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন


স্বর্ণের দামে আবারও বড় পতন
চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন


দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ
দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন













